Leviticus 12:8 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে ভেড়ার বাচ্চা আনতে অক্ষম হয় তবে দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা নিয়ে তার একটি পোড়ানো-কোরবানীর জন্য, অন্যটি গুনাহ্‌-কোরবানীর জন্য দেবে; আর ইমাম তার জন্য কাফ্‌ফারা দেবে, তাতে সে পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি সে একটি মেষশাবক জোগান দিতে না পারে, তাহলে দুটি ঘুঘু কিংবা দুটি কপোতশাবক আনবে; প্রথমটি হোমবলিদানার্থে ও দ্বিতীয়টি পাপার্থক বলিদানার্থে তার নিবেদন। এইভাবে তার জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং সে শুচিশুদ্ধ হবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সে মেষবৎস আনিতে অক্ষম হয়, তবে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক লইয়া তাহার একটী হোমার্থে, অন্যটী পাপার্থে দিবে; আর যাজক তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সে মেষবৎস আনিতে অক্ষম হয়, তবে দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক লইয়া তাহার একটি হোমার্থে, অন্যটি পাপার্থে দিবে; আর যাজক তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে সে শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গের জন্য যদি সে ভেড়ার বাচ্চা আনতে না পারে তবে তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর আনতে হবে। তার মধ্যে একটা হবে পোড়ানো-উৎসর্গের জন্য আর অন্যটা হবে পাপ-উৎসর্গের জন্য। এইভাবে পুরোহিত তার অশুচিতা ঢাকা দেবে আর সে শুচি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীর জন্য যদি সে ভেড়ার বাচ্চা আনতে না পারে তবে তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর আনতে হবে। তার মধ্যে একটা হবে পোড়ানো-কোরবানীর জন্য আর অন্যটা হবে গুনাহের কোরবানীর জন্য। এইভাবে ইমাম তার নাপাকী ঢাকা দেবে আর সে পাক-সাফ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন নারী মেষশাবক উৎসর্গ করতে না পারে তাহলে তাকে দুটি ঘুঘু কিম্বা দুটি পায়রা এনে একটি হোমবলির জন্য এবং অন্যটি প্রায়শ্চিত্তের জন্য নিবেদন করতে হবে। পুরোহিত তার জন্য প্রায়শ্চিত্ত করলে সে শুচি হবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে মেষ আনতে অক্ষম হয়, তবে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রার শাবক নিয়ে তার একটি হোমের জন্যে, অন্যটি পাপের জন্যে দেবে; আর যাজক তার জন্যে প্রায়শ্চিত্ত করবে, তাতে সে শুচি হবে।”