Leviticus 13:10 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম দেখবে; যদি তার চামড়ায় সাদা রংয়ের শোথ থাকে এবং তার লোম সাদা রংয়ের হয়ে থাকে ও শোথে কাঁচা মাংস থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি চামড়ায় সাদা রংয়ের ফোঁড়া হয় ও লোম সাদা রং হয়ে যায় এবং ফোঁড়াতে কাঁচা মাংস থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক দেখিবে; যদি তাহার চর্ম্মে শুক্লবর্ণ শোথ থাকে, এবং তাহার লোম শুক্লবর্ণ হইয়া থাকে, ও শোথে কাঁচা মাংস থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক দেখিবে; যদি তাহার চর্মে শুক্লবর্ণ শোথ থাকে, এবং তাহার লোম শুক্লবর্ণ হইয়া থাকে ও শোথে কাঁচা মাংস থাকে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তাকে পরীক্ষা করে দেখবে। যদি তার গাত্রচর্মের কোন স্থান স্ফীত ও শ্বেতবর্ণ হয়ে থাকে এবং সেখানকার লোম সাদা হয় ও স্ফীত স্থানে ক্ষত সৃষ্টি হয়ে থাকে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই লোকটিকে দেখবে যে চামড়ার ওপর কোন সাদা ফোলা অংশ আছে কিনা এবং লোমটাও সাদা হয়ে গেছে কিনা| যদি চামড়ার লোম সাদা হয়ে যায় এবং চামড়ার ফোলা জায়গা কাঁচা থাকে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক দেখবে; যদি তার চামড়ায় সাদা শোথ থাকে এবং তার লোম সাদা হয়ে থাকে ও শোথে কাঁচা মাংস থাকে,