Leviticus 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তা তার শরীরের চামড়ায় পুরানো কুষ্ঠ, আর ইমাম তাকে নাপাক বলবে; রুদ্ধ করবে না; কেননা সে নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে এটি এক দুরারোগ্য চর্মরোগ এবং যাজক তাকে অশুচি বলবে ও তাকে আলাদা জায়গায় রাখবে না, কারণ ইতিমধ্যে সে অশুচি হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহা তাহার শরীরের চর্ম্মে পুরাতন কুষ্ঠ, আর যাজক তাহাকে অশুচি কহিবে; রুদ্ধ করিবে না; কেননা সে অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহা তাহার শরীরের চর্মে পুরাতন কুষ্ঠ, আর যাজক তাহাকে অশুচি কহিবে; রুদ্ধ করিবে না; কেননা সে অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে বুঝতে হবে ওটা একটা পুরানো খারাপ চর্মরোগ। তখন পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে। তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবার দরকার নেই, কারণ সে তো অশুচি হয়েই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে বুঝতে হবে ওটা একটা পুরানো খারাপ চর্মরোগ। তখন ইমাম তাকে নাপাক বলে ঘোষণা করবে। তাকে অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবার দরকার নেই, কারণ সে তো নাপাক হয়েই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তা হচ্ছে তার দেহের পুরাতন চর্মরোগ। পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে কিন্তু পৃথক করবে না, কারণ সে অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে তা কুষ্ঠরোগ| দীর্ঘ দিন ধরে যা লোকটির চামড়ায় থেকে গেছে, যাজক অবশ্যই তাকে অশুচি বলে ঘোষণা করবে| তাকে অন্য লোকদের থেকে অল্প সময়ের জন্য আলাদা করার প্রয়োজন নেই, কারণ লোকটি অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তা তার শরীরের চামড়ার পুরানো কুষ্ঠ, আর যাজক তাকে অশুচি বলবে; আলাদা করবে না; কারণ সে অশুচি।