Leviticus 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চামড়ার সর্বত্র কুষ্ঠরোগ ছড়ানো থাকলে যদি ইমামের দৃষ্টিগোচরে ঘা বিশিষ্ট ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়া কুষ্ঠরোগে আচ্ছন্ন হয়ে থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি তার সারা শরীরে রোগ প্রসারিত হয় এবং যাজকের নজরে পড়ে যে সংক্রমিত মানুষটি আপাদমস্তক রোগগ্রস্ত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চর্ম্মের সর্ব্বত্র কুষ্ঠরোগ ব্যাপিলে যদি যাজকের দৃষ্টিগোচরে ঘা বিশিষ্ট ব্যক্তির মস্তকাবধি পাদ পর্য্যন্ত সমস্ত চর্ম্ম কুষ্ঠরোগে আচ্ছন্ন হইয়া থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চর্মের সর্বত্র কুষ্ঠরোগ ব্যাপিলে যদি যাজকের দৃষ্টিগোচরে ঘা বিশিষ্ট ব্যক্তির মস্তকাবধি পাদ পর্যন্ত সমস্ত চর্ম কুষ্ঠরোগে আচ্ছন্ন হইয়া থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি লক্ষণটা অন্য রকম হয়ে রোগটা তার সারা গায়ে বেরিয়ে গিয়ে থাকে আর পুরোহিতের যতটা চোখে পড়ে তাতে যদি মনে হয় রোগীর মাথা থেকে পা পর্যন্ত সারা গায়েই তা আছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি লক্ষণটা অন্য রকম হয়ে রোগটা তার সারা গায়ে বেরিয়ে গিয়ে থাকে আর ইমামের যতটা চোখে পড়ে তাতে যদি মনে হয় রোগীর মাথা থেকে পা পর্যন্ত সারা গায়েই তা আছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দেহে চর্মরোগ ছড়িয়ে পড়লে, পুরোহিত যদি দেখে যে রোগাক্রান্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগ ছেয়ে গেছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কখনও কখনও মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে চর্মরোগ ছড়াতে পারে| সুতরাং যাজক অবশ্যই লোকটির সারা শরীর দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর চামড়ার সর্বত্র কুষ্ঠরোগ ছড়িয়ে গেলে যদি যাজকের দৃষ্টিতে ঘা বিশিষ্ট ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়া কুষ্ঠরোগে আচ্ছন্ন হয়ে থাকে,