Leviticus 13:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তার কাঁচা মাংস দেখে তাকে নাপাক বলবে; সেই কাঁচা মাংস নাপাক; তা কুষ্ঠ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঁচা মাংস যাজকের নজরে পড়লে যাজক তাকে অশুচি বলবে। কাঁচা মাংস অশুচি; তার সংক্রমিত রোগ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক তাহার কাঁচা মাংস দেখিয়া তাহাকে অশুচি কহিবে; সেই কাঁচা মাংস অশুচি; তাহা কুষ্ঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক তাহার কাঁচা মাংস দেখিয়া তাহাকে অশুচি কহিবে; সেই কাঁচা মাংস অশুচি; তাহা কুষ্ঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেই ঘা দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই ঘা অশুচি; তার খারাপ চর্মরোগ হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেই ঘা দেখবার পর তাকে নাপাক বলে ঘোষণা করবে। সেই ঘা নাপাক; তার খারাপ চর্মরোগ হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তার ক্ষত পরীক্ষা করে তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই ক্ষত অশুচি কারণ তা কুষ্ঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন যাজক কোনো মানুষের চামড়া কাঁচা দেখে, সে অবশ্যই লোকটিকে অশুচি ঘোষণা করবে| কাঁচা চামড়া শুচি নয়| এটা হল কুষ্ঠরোগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক তার কাঁচা মাংস দেখে তাকে অশুচি বলবে; সেই কাঁচা মাংস অশুচি; তা কুষ্ঠ।