Leviticus 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম তাকে দেখবে; আর দেখ যদি তার ঘা সাদা রংয়ের হয়ে থাকে তবে ইমাম, যার ঘা হয়েছে, তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে; সে পাক-সাফ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি ক্ষতস্থানগুলি সাদা রং হয়, তাহলে সংক্রমিত মানুষটিকে যাজক শুচি বলবে; এইভাবে সে শুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যদি তাহার ঘা শ্বেতবর্ণ হইয়া থাকে, তবে যাজক, যাহার ঘা হইয়াছে, তাহাকে শুচি বলিবে; সে শুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক তাহাকে দেখিবে; আর দেখ যদি তাহার ঘা শ্বেতবর্ণ হইয়া থাকে, তবে যাজক, যাহার ঘা হইয়াছে, তাহাকে শুচি বলিবে; সে শুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পুরোহিত তাকে আবার দেখবে। তার সারা গায়ে বেরিয়ে যাওয়া রোগটা যদি সত্যিই সাদা হয়ে গিয়ে থাকে তবে সে তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ সে শুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইমাম তাকে আবার দেখবে। তার সারা গায়ে বেরিয়ে যাওয়া রোগটা যদি সত্যিই সাদা হয়ে গিয়ে থাকে তবে সে তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে, কারণ সে পাক-সাফ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তার ক্ষত সাদা হয়ে থাকে তবে পুরোহিত সেই রোগাক্রান্ত ব্যক্তিকে শুচি বলে ঘোষণা করবে । সেই ব্যক্তি শুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক লোকটিকে অবশ্যই দেখবে| যদি সংক্রামিত জায়গা সাদা হয়, তাহলে যাজক লোকটিকে অবশ্যই শুচি বলে ঘোষণা করবে| ঐ লোকটি শুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, যদি তার ঘা সাদা হয়ে থাকে, তবে যাজক, যার ঘা হয়েছে, তাকে, শুচি বলবে; সে শুচী।