Leviticus 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কোন মানুষের শরীরের চামড়ায় শোথ কিংবা স্ফোটক কিংবা শরীরের কোন অংশ চক্চকে বলে মনে হয়, আর তা শরীরের চামড়ায় কুষ্ঠ রোগের ঘায়ের মত হয় তবে তাকে ইমাম হারুনের কাছে কিংবা তার পুত্র ইমামদের মধ্যে কারো কাছে আনতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কারোর চামড়ায় ফোঁড়া অথবা ফুসকুড়ি কিংবা উজ্জ্বল দাগ দেখা যায়, তা সংক্রামক চর্মরোগ হতে পারে, তাহলে তাকে অবশ্যই যাজক হারোণের কাছে অথবা তার কোনো ছেলের সামনে আনতে হবে এবং সেই ছেলে যেন যাজক হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কোন মনুষ্যের শরীরের চর্ম্মে শোথ কিম্বা পামা কিম্বা চিক্কণ চিহ্ন হয়, আর তাহা শারীরের চর্ম্মে কুষ্ঠরোগের ঘায়ের ন্যায় হয়, তবে সে হারোণ যাজকের নিকটে কিম্বা তাহার পুত্র যাজকগণের মধ্যে কাহারও নিকটে আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কোন মনুষ্যের শরীরের চর্মে শোথ কিম্বা পামা কিম্বা চিক্কণ চিহ্ন হয়, আর তাহা শরীরের চর্মে কুষ্ঠ রোগের ঘায়ের ন্যায় হয়, তবে সে হারোণ যাজকের নিকটে কিম্বা তাহার পুত্র যাজকগণের মধ্যে কাহারও নিকটে আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কারও গায়ের চামড়ার কোন জায়গা ফুলে ওঠে কিম্বা ফুসকুড়ি দেখা দেয় কিম্বা কিছুটা জায়গা চক্চকে বলে মনে হয় যা পরে কোন খারাপ চর্মরোগে দাঁড়াতে পারে, তবে তাকে পুরোহিত হারোণ কিম্বা তার ছেলেদের, অর্থাৎ পুরোহিতদের কারও কাছে নিয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কারও গায়ের চামড়ার কোন জায়গা ফুলে ওঠে কিংবা ফুসকুড়ি দেখা দেয় কিংবা কিছুটা জায়গা চক্চকে বলে মনে হয় যা পরে কোন খারাপ চর্মরোগে দাঁড়াতে পারে, তবে তাকে ইমাম হারুন কিংবা তার ছেলেদের, অর্থাৎ ইমামদের কারও কাছে নিয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তির গাত্রচর্মে কোন স্ফীতি, উদ্ভেদ বা কোন দাগ দেখা দেয় এবং তা তার দেহে কুষ্ঠরোগের মত দাগ সৃষ্টি করে তাহলে সেই ব্যক্তিকে পুরোহিত হারোণ কিম্বা তার পুরোহিত-পুত্রদের কারও কাছে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন লোকের চামড়া যদি ফুলে থাকে বা তাতে খোস পাঁচড়া অথবা চক্চকে দাগের মতো কিছু থাকে, যদি ক্ষত অংশটা কুষ্ঠ রোগের ঘায়ের মতো দেখতে হয়, তাকে অবশ্যই যাজক হারোণ বা তার যাজক পুত্রদের কাছে আনতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোনো মানুষের শরীরের চামড়ায় শোথ কিংবা খোস কিংবা উজ্জ্বল দাগ হয়, আর তা শরীরের গুরুতর চরম রোগের ঘায়ের মতো হয়, তবে সে হারোণ যাজকের কাছে কিংবা তার ছেলে যাজকদের মধ্যে কারো কাছে আনা হবে।