Leviticus 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম তা দেখবে, আর দেখ, যদি তার দৃষ্টিতে তা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় ও তার লোম সাদা রংয়ের হয়ে থাকে তবে, ইমাম তাকে নাপাক বলবে; তা স্ফোটকে উৎপন্ন কুষ্ঠ রোগের ঘা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি চামড়ার গভীরতার চেয়েও তা বেশি গভীর দেখায় ও সংক্রমিত স্থানের লোম সাদা হয়ে যায়, তাহলে যাজক তাকে অশুচি বলবে। এটি এক সংক্রামক চর্মরোগ, যা ফোঁড়া রূপে উৎপাদিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক তাহা দেখিবে, আর দেখ, যদি তাহার দৃষ্টিতে তাহা চর্ম্মাপেক্ষা নিম্ন বোধ হয়, ও তাহার লোম শ্বেতবর্ণ হইয়া থাকে, তবে, যাজক তাহাকে অশুচি বলিবে; তাহা স্ফোটকে উৎপন্ন কুষ্ঠরোগের ঘা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক তাহা দেখিবে, আর দেখ, যদি তাহার দৃষ্টিতে তাহা চর্মাপেক্ষা নিম্নবোধ হয় ও তাহার লোম শ্বেতবর্ণ হইয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; তাহা স্ফোটকে উৎপন্ন কুষ্ঠ রোগের ঘা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তাকে দেখবে। যদি সেটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গিয়ে থাকে এবং সেখানকার লোমও সাদা হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ সেটা ফোড়ার জায়গায় বের হওয়া খারাপ চর্মরোগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তাকে দেখবে। যদি সেটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গিয়ে থাকে এবং সেখানকার লোমও সাদা হয়ে গিয়ে থাকে তবে ইমাম তাকে নাপাক বলে ঘোষণা করবে, কারণ সেটা ফোড়ার জায়গায় বের হওয়া খারাপ চর্মরোগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তা পরীক্ষা করে দেখবে, যদি আক্রান্ত স্থান গাত্রচর্মের থেকে গভীর হয়ে থাকে এবং সেখানকার লোম সাদা হয় তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে। তা ফোড়া থেকে জাত কুষ্ঠ ব্যাধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই তা দেখবে| যদি ফোড়াটা চামড়া থেকে গর্তের মতো হয় এবং এর ওপরকার লোম সাদা হয়, তাহলে যাজক লোকটিকে অবশ্যই অশুচি ঘোষণা করবে| চিহ্নিত জায়গাটায় কুষ্ঠের ঘা শুরু হয়েছে| চামড়ায় এই ফোঁড়াটার ভেতর থেকে কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক তা দেখবে, আর দেখ, যদি তার দৃষ্টিতে তা চামড়ার থেকে নিম্ন বোধ হয় ও তার লোম সাদা হয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা স্ফোটকে উৎপন্ন কুষ্ঠরোগের ঘা।