Leviticus 13:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি ইমাম তাতে সাদা রংয়ের লোম না দেখে এবং তা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে না হয় ও মলিন হয় তবে ইমাম তাকে সাতদিন রুদ্ধ করে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যাজকের পরীক্ষায় যদি দেখা যায়, তাতে সাদা রংয়ের লোম নেই এবং চামড়ার গভীরতার চেয়ে তা বেশি গভীর নয়, দাগ মুছে গিয়েছে, তাহলে যাজক সাত দিনের জন্য তাকে পৃথক রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি যাজক তাহাকে শ্বেতবর্ণ লোম না দেখে, এবং তাহা চর্ম্মাপেক্ষা নিম্ন বোধ না হয়, ও মলিন হয়, তবে যাজক তাহাকে সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি যাজক তাহাতে শ্বেতবর্ণ লোম না দেখে, এবং তাহা চর্মাপেক্ষা নিম্ন বোধ না হয়, ও মলিন হয়, তবে যাজক তাহাকে সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিত যদি কোন সাদা লোম সেখানে দেখতে না পায় এবং সেটা যদি চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে তবে পুরোহিত তাকে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমাম যদি কোন সাদা লোম সেখানে দেখতে না পায় এবং সেটা যদি চামড়া ছাড়িয়ে গভীরে না গিয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে তবে ইমাম তাকে সাত দিন পর্যন্ত অন্যদের থেকে দূরে সরিয়ে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুরোহিত যদি আক্রান্ত স্থানে লোম না দেখে এবং গাত্রচর্মের চেয়ে গভীর মনে না হয় এবং যদি সেই দাগ বিবর্ণ হয় তাহলে পুরোহিত তাকে সাতদিন পৃথক করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি যাজক জায়গাটায় কোন সাদা লোম না দেখে আর জায়গাটা চামড়ার মধ্যে গর্ত না করে থাকে, বরং যদি দেখা যায় শুকিয়ে যাচ্ছে, তাহলে যাজক লোকটাকে সাত দিনের জন্যে আলাদা করে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি যাজক তাতে সাদা লোম না দেখে এবং তা চামড়ার থেকে নিম্ন বোধ না হয় ও মলিন হয়, তবে যাজক তাকে সাত দিন আবদ্ধ করে রাখবে।