Leviticus 13:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি সেই চক্‌চকে চিহ্ন স্বস্থানে থাকে ও না বাড়ে তবে তা স্ফোটকের দাগ; ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি দাগ অপরিবর্তিত থাকে এবং না বাড়ে, এটি ফোঁড়ার ক্ষতচিহ্নমাত্র ও যাজক তাকে শুচি বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি চিক্কণ চিহ্ন স্বস্থানে থাকে, ও না বাড়ে, তবে তাহা স্ফোটকের দাগ; যাজক তাহাকে শুচি বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি চিক্কণ চিহ্ন স্বস্থানে থাকে, ও না বাড়ে, তবে তাহা স্ফোটকের দাগ; যাজক তাহাকে শুচি বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেটার যদি কোন পরিবর্তন না হয় এবং ছড়িয়েও না পড়ে তবে বুঝতে হবে যে, ওটা ফোড়াটার একটা দাগ মাত্র। পুরোহিত তখন তাকে শুচি বলে ঘোষণা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেটার যদি কোন পরিবর্তন না হয় এবং ছড়িয়েও না পড়ে তবে বুঝতে হবে যে, ওটা ফোড়াটার একটা দাগ মাত্র। ইমাম তখন তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি সেই দাগ একই জায়গায় সীমিত থাকে, ছড়িয়ে না পড়ে তবে তা ফোড়ার দাগ। পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি চক্চকে দাগটি এক জায়গাতেই থাকে এবং না ছড়ায় তা হলে বুঝতে হবে তা পুরানো ফোঁড়ারই ক্ষতচিহ্ন| যাজক অবশ্যই তাকে শুচি ঘোষণা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি চিক্কণ চিহ্ন নিজের জায়গায় ও না বাড়ে, তবে তা স্ফোটকের দাগ; যাজক তাকে শুচি বলবে।