Leviticus 13:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি শরীরের চামড়ায় আগুনে পুড়ে যায় ও সেই পুড়ে যাওয়া কাঁচা স্থানে কিছুটা রক্ত মিশানো সাদা রংয়ের কিংবা কেবল সাদা রংয়ের চক্‌চকে কোন কিছু দেখা যায়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কারো চামড়া পুড়ে যায় এবং পোড়া কাঁচা মাংসে হালকা রক্তিম সাদাটে অথবা সাদা দাগ দেখা যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি শরীরের চর্ম্মে অগ্নিদাহ হয়, ও সেই দাহের কাঁচা স্থানে ঈষৎ রক্তমিশ্রিত শ্বেতবর্ণ কিম্বা কেবল শ্বেতবর্ণ চিক্কণ চিহ্ন হয়, তবে যাজক তাহা দেখিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি শরীরের চর্মে অগ্নিদাহ হয়, ও সেই দাহের কাঁচা স্থানে ঈষৎ রক্ত মিশ্রিত শেতবর্ণ কিম্বা কেবল শ্বেতবর্ণ চিক্কণ চিহ্ন হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কারও গায়ে কোন জায়গা পুড়ে যায় আর সেই পোড়া জায়গার কাঁচা ঘায়ের মধ্যে লাল্‌চে-সাদা কিম্বা সাদা চক্‌চকে কোন কিছু দেখা যায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কারও গায়ে কোন জায়গা পুড়ে যায় আর সেই পোড়া জায়গার কাঁচা ঘায়ের মধ্যে লাল্‌চে-সাদা কিংবা সাদা চক্‌চকে কোন কিছু দেখা যায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কারও দেহ আগুনে পুড়ে যায় এবং পোড়া জায়গার ক্ষতে সাদা কিম্বা গোলাপী দাগ হয় তবে পুরোহিত তা পরীক্ষা করে দেখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন ব্যক্তির চামড়া আগুনে পুড়ে যেতে পারে| যদি চামড়ার কাঁচা অংশটি সাদা অথবা লাল ডোরাকাটা সাদা অংশ হয়, যাজক অবশ্যই তা দেখবে| যদি সাদা অংশটা চামড়ায় গর্তের মতো হয় এবং ঐ জায়গাটার লোম সাদা হয়ে যায় তাহলে তা কুষ্ঠরোগ| পোড়া অংশে কুষ্ঠ ছড়িয়ে পড়েছে| যাজক অবশ্যই ঐ লোকটিকে অশুচি ঘোষণা করবে| এটা হল কুষ্ঠরোগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি শরীরের চামড়া আগুনে পুড়ে যায় ও সেই পুড়ে যাওয়া জায়গায় ঈষৎ লালচে সাদা কিংবা কেবল সাদা দাগ হয়, তবে যাজক তা দেখবে;