Leviticus 13:25 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইমাম তা দেখবে; আর দেখ, চিক্কন চিহ্নে স্থিত লোম যদি সাদা রংয়ের হয় ও দেখতে চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তবে তা আগুনে পুড়ে যাওয়া স্থানে উৎপন্ন কুষ্ঠরোগ; অতএব ইমাম তাকে নাপাক বলবে, তা কুষ্ঠরোগের ঘা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যাজক সেই দাগ পরীক্ষা করবে এবং যদি ওই স্থানের লোম সাদা রং হয়ে যায় ও চামড়া থেকে অংশটি নিম্ন মানের মনে হয়, তাহলে এটি এক সংক্রামক রোগ, যা আগুনে পুড়ে উৎপন্ন হয়েছে। যাজক তাকে অশুচি বলবে; এটি সংক্রামক এক চর্মরোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, চিক্কণ চিহ্নে স্থিত লোম যদি শ্বেতবর্ণ হয়, ও দেখিতে চর্ম্মাপেক্ষা নিম্ন বোধ হয়, তবে তাহা অগিদাহে উৎপন্ন কুষ্ঠরোগ; অতএব যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগের ঘা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক তাহা দেখিবে; আর দেখ, চিক্কন চিহ্নে স্থিত লোম যদি শ্বেতবর্ণ হয় ও দেখিতে চর্মাপেক্ষা নিম্ন বোধ হয়, তবে তাহা অগ্নিদাহে উৎপন্ন কুষ্ঠরোগ; অতএব যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগের ঘা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে পুরোহিত সেটা পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় সেখানকার লোম সাদা হয়ে গেছে আর সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে তবে বুঝতে হবে যে, সেই পোড়া জায়গায় খারাপ চর্মরোগ ফুটে বেরিয়েছে। পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইমাম সেটা পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় সেখানকার লোম সাদা হয়ে গেছে আর সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে তবে বুঝতে হবে যে, সেই পোড়া জায়গায় খারাপ চর্মরোগ ফুটে বেরিয়েছে। ইমাম তাকে নাপাক বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জায়গার লোম যদি সাদা হয় এবং দাগ যদি গাত্রচর্ম থেকে গভীর হয় তবে তা অগ্নিদাহ থেকে উদ্ভূত কুষ্ঠব্যাধি। অতএব পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ তা কুষ্ঠরোগের ক্ষত।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, দাগে অবস্থিত লোম যদি সাদা হয় ও দেখতে চামড়ার থেকে নিম্ন বোধ হয়, তবে তা আগুনে পুড়ে উৎপন্ন কুষ্ঠরোগ; অতএব যাজক তাকে অশুচি বলবে, তা কুষ্ঠরোগের ঘা।