Leviticus 13:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি ইমাম দেখে, চক্‌চকে দাগে স্থিত লোম সাদা রংয়ের নয় ও চিহ্নটি চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে না হয়, কিন্তু মলিন তবে ইমাম তাকে সাতদিন রুদ্ধ করে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি যাজক দ্বারা পরীক্ষা করার পর ক্ষতস্থানে সাদা রংয়ের লোম না দেখা যায় ও চামড়ার গভীরে না থাকে, দাগ মুছে যায়, তাহলে যাজক সাত দিনের জন্য তাকে পৃথক স্থানে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি যাজক দেখে, চিক্কণ চিহ্নে স্থিত লোম শ্বেতবর্ণ নয়, ও চিহ্ন চর্ম্মাপেক্ষা নিম্ন নয়, কিন্তু মলিন, তবে যাজক তাহাকে সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি যাজক দেখে, চিক্কণ চিহ্নে স্থিত লোম শ্বেতবর্ণ নয়, ও চিহ্ন চর্মাপেক্ষা নিম্ন নয়, কিন্তু মলিন, তবে যাজক তাহাকে সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিত পরীক্ষা করে যদি দেখতে পায় যে, সেখানকার লোম সাদা হয় নি এবং সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি বরং প্রায় মিলিয়ে গেছে, তবে পুরোহিত তাকে সাত দিনের জন্য অন্যদের থেকে সরিয়ে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমাম পরীক্ষা করে যদি দেখতে পায় যে, সেখানকার লোম সাদা হয় নি এবং সেই অংশটা চামড়া ছাড়িয়ে গভীরে চলে যায় নি বরং প্রায় মিলিয়ে গেছে, তবে ইমাম তাকে সাত দিনের জন্য অন্যদের থেকে সরিয়ে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুরোহিত যদি দেখে সেই জায়গার লোম সাদা নয় ও দাগ গাত্রচর্মের চেয়ে গভীর নয়, কিন্তু বিবর্ণ তাহলে পুরোহিত তাকে সাতদিন পৃথক করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি সেই চক্চকে জায়গায় কোনো সাদা লোম না থাকে এবং ক্ষতস্থানটা চামড়ায় গর্ত সৃষ্টি না করে মিলিয়ে যায়, তাহলে যাজক অবশ্যই সাত দিনের জন্য লোকটাকে আলাদা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি যাজক দেখে, দাগে অবস্থিত লোম সাদা নয় ও চিহ্ন চামড়ার থেকে নিম্ন নয়, কিন্তু মলিন, তবে যাজক তাকে সাত দিন আবদ্ধ করে রাখবে।