Leviticus 13:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সপ্তম দিনে ইমাম তাকে দেখবে; যদি চামড়ায় ঐ রোগ ছড়ানো থাকে তবে ইমাম তাকে নাপাক বলবে; তা কুষ্ঠ রোগের ঘা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি তার চর্মরোগ ছড়িয়ে যায়, তাহলে যাজক তাকে অশুচি বলবে; এটি সংক্রামক এক চর্মরোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সপ্তম দিনে যাজক তাহাকে দেখিবে; যদি চর্ম্মে ঐ রোগ ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; তাহা কুষ্ঠরোগের ঘা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সপ্তম দিনে যাজক তাহাকে দেখিবে; যদি চর্মে ঐ রোগ ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; তাহা কুষ্ঠ রোগের ঘা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তাকে আবার পরীক্ষা করে যদি দেখতে পায় যে, চামড়ার উপর সেটা ছড়িয়ে পড়েছে তবে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ সাত দিনের শেষ দিন ইমাম তাকে আবার পরীক্ষা করে যদি দেখতে পায় যে, চামড়ার উপর সেটা ছড়িয়ে পড়েছে তবে ইমাম তাকে নাপাক বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম দিনে পুরোহিত তাকে আবার পরীক্ষা করবে, যদি ঐ দাগ বেড়ে যায় তাহলে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ তা কুষ্ঠরোগের ক্ষত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত দিনের দিন যাজক লোকটাকে আবার দেখবে| যদি ক্ষতস্থানটা চামড়ার ওপর ছড়িয়ে যায়, তাহলে যাজক ঘোষণা করবে যে লোকটা অশুচি| এটা কুষ্ঠরোগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সপ্তম দিনের যাজক তাকে দেখবে; যদি চামড়ায় ঐ রোগ ছড়িয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা কুষ্ঠরোগের ঘা।