Leviticus 13:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি চিক্কন চিহ্ন স্বস্থানে থাকে, চামড়ায় বৃদ্ধি না পায়, কিন্তু মলিন হয় তবে তা পুড়ে যাওয়া স্থানের শোথ; ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে, কেননা তা আগুনে পোড়া ক্ষতের চিহ্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, যদি দাগ অপরিবর্তিত থাকে এবং চামড়ায় ছড়িয়ে না যায়, কিন্তু দাগ দেখা না যায়, তাহলে তা আগুনে পোড়া এক ফোলা অংশ এবং যাজক তাকে শুচি বলবে; এটি কেবল আগুনে পোড়া এক ক্ষতচিহ্ন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি চিক্কণ চিহ্ন স্বস্থানে থাকে, চর্ম্মে বৃদ্ধি না পায়, কিন্তু মলিন হয়, তবে তাহা দগ্ধ স্থানের শোথ; যাজক তাহাকে শুচি বলিবে, কেননা তাহা অগ্নিকৃত ক্ষতের চিহ্ন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি চিক্কন চিহ্ন স্বস্থানে থাকে, চর্মে বৃদ্ধি না পায়, কিন্তু মলিন হয়, তবে তাহা দগ্ধ স্থানের শোথ; যাজক তাহাকে শুচি বলিবে, কেননা তাহা অগ্নিকৃত ক্ষতের চিহ্ন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই অংশটা যদি যেমন ছিল তেমনি থেকে যায় এবং রোগটা চামড়ার উপর না ছড়িয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে, তবে বুঝতে হবে পুড়বার দরুন ওটা ফুলে উঠেছে। তখন পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা পোড়া দাগ মাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই অংশটা যদি যেমন ছিল তেমনি থেকে যায় এবং রোগটা চামড়ার উপর না ছড়িয়ে প্রায় মিলিয়ে যাবার মত হয়ে গিয়ে থাকে, তবে বুঝতে হবে পুড়বার দরুন ওটা ফুলে উঠেছে। তখন ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা পোড়া দাগ মাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি দাগ যেমন ছিল তেমনই থাকে, বেড়ে না যায়, কিন্তু বিবর্ণ হয়, তাহলে তা দগ্ধস্থানের, স্ফীতি মাত্র। পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে। কারণ তা আগুনে পোড়া ক্ষতের দাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি চক্চকে দাগটি চামড়ায় না ছড়ায় এবং মিলিয়ে যায় তাহলে পোড়ার জন্যেই ফুলেছে বুঝতে হবে| এটা কেবলমাত্র পোড়ার ক্ষতচিহ্ন| যাজক অবশ্যই সেই ব্যক্তিকে শুচি বলে ঘোষণা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি দাগ নিজের জায়গায় থাকে, চামড়ায় বৃদ্ধি না পায়, কিন্তু মলিন হয়, তবে তা পুড়ে যাওয়া জায়গার শোথ; যাজক তাকে শুচি বলবে, কারণ তা আগুনে পোড়া ক্ষতের চিহ্ন।