Leviticus 13:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তার শরীরের চামড়াস্থিত ঘা দেখবে; যদি ঘায়ের লোম সাদা রংয়ের হয়ে থাকে এবং ঘা যদি দেখতে শরীরের চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তবে তা কুষ্ঠরোগের ঘা, তা দেখে ইমাম তাকে নাপাক বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ওই ব্যক্তির চামড়ায় ক্ষত পরীক্ষা করবে এবং যদি ক্ষতের লোম সাদা রংয়ের হয়ে থাকে ও ক্ষতটির আকার চামড়ার গভীরতার চেয়েও গভীর মনে হয়, তাহলে তা এক সংক্রামক চর্মরোগ। সেটি পরীক্ষা করে যাজক তাকে অশুচি বলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক তাহার শারীরের চর্ম্মস্থিত ঘা দেখিবে; যদি ঘায়ের লোম শুক্লবর্ণ হইয়া থাকে, এবং ঘা যদি দেখিতে শরীরের চর্ম্মপেক্ষা নিম্ন বোধ হয়, তবে তাহা কুষ্ঠরোগের ঘা, তাহা দেখিয়া যাজক তাহাকে অশুচি বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক তাহার শরীরের চর্মস্থিত ঘা দেখিবে; যদি ঘায়ের লোম শুক্লবর্ণ হইয়া থাকে, এবং ঘা যদি দেখিতে শরীরের চর্মাপেক্ষা নিম্ন বোধ হয়, তবে তাহা কুষ্ঠরোগের ঘা, তাহা দেখিয়া যাজক তাহাকে অশুচি বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তার চামড়ার সেই জায়গাটা দেখবে। সেখানকার লোম যদি সাদা হয়ে গিয়ে থাকে আর রোগটা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে ওটা একটা খারাপ চর্মরোগ। পুরোহিত তাকে দেখবার পর তাকে অশুচি বলে ঘোষণা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তার চামড়ার সেই জায়গাটা দেখবে। সেখানকার লোম যদি সাদা হয়ে গিয়ে থাকে আর রোগটা চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় তাহলে বুঝতে হবে ওটা একটা খারাপ চর্মরোগ। ইমাম তাকে দেখবার পর তাকে নাপাক বলে ঘোষণা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তার দেহের সেই দাগ পরীক্ষা করে দেখবে। যদি আক্রান্ত স্থানের লোম সাদা হয় এবং সেই দাগ গাত্রচর্মের চেয়ে গভীর হয় তাহলে তা কুষ্ঠক্ষত। পুরোহিত তা দেখার পর সেই ব্যক্তিকে অশুচি বলে ঘোষণা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চামড়ার ক্ষত স্থানটিকে যাজক অবশ্যই দেখবে| যদি ক্ষতের মধ্যেকার লোম সাদা হয়ে ওঠে এবং যদি চামড়ার ওপর থেকে ক্ষতস্থানটিকে গর্তের মতো মনে হয়, তবে তা কুষ্ঠরোগ| যাজক লোকটিকে দেখা শেষ করে তাকে অশুচি বলে ঘোষণা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক তার শরীরের চামড়ায় অবস্থিত ঘা দেখবে; যদি ঘায়ের লোম সাদা হয়ে থাকে এবং ঘা যদি দেখতে শরীরের চামড়ার থেকে নিম্ন মনে হয়, তবে তা কুষ্ঠরোগের ঘা, তা দেখে যাজক তাকে অশুচি বলবে।