Leviticus 13:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, যদি তা দেখতে চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গেছে বলে মনে হয় ও হলুদ রংয়ের সূক্ষ্ম লোম থাকে তবে ইমাম তাকে নাপাক বলবে; সেটি ছুলি, সেটি মাথার বা দাড়ির কুষ্ঠ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যাজক সেই ক্ষত পরীক্ষা করবে এবং যদি সেই ক্ষত চামড়ার চেয়েও গভীরে থাকে এবং ক্ষতস্থানের লোম হলুদ ও রুগ্ন হয়, তাহলে ওই মানুষকে যাজক অশুচি ঘোষণা করবে; এটি মস্তকের অথবা থুতনির এক সংক্রামক রোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যদি তাহা দেখিতে চর্ম্মাপেক্ষা নিম্ন বোধ হয়, ও হরিদ্রাবর্ণ সূক্ষ্ম লোম থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; উহা ছুলি, উহা মস্তকের বা দাড়ির কুষ্ঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, যদি তাহা দেখিতে চর্মাপেক্ষা নিম্ন বোধ হয়, ও হরিদ্রাবর্ণ সূক্ষ্ম লোম থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে; উহা ছুলি, উহা মস্তকের বা দাড়ির কুষ্ঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে পুরোহিত তাকে পরীক্ষা করে দেখবে। যদি তার মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে এবং তার মধ্যেকার লোমও হলুদ আর সরু হয়ে গেছে তবে সে সেই লোককে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা এক রকম চুলকানি- মাথা এবং দাড়ির খারাপ চর্মরোগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইমাম তাকে পরীক্ষা করে দেখবে। যদি তার মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে চলে গেছে এবং তার মধ্যেকার লোমও হলুদ আর সরু হয়ে গেছে তবে সে সেই লোককে নাপাক বলে ঘোষণা করবে, কারণ ওটা এক রকম চুলকানি- মাথা এবং দাড়ির খারাপ চর্মরোগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তা গাত্রচর্মের চেয়ে গভীর হয় এবং তার উপরে মামড়ি ও হলুদ রঙের লোম থাকে তাহলে পুরোহিত তাকে অশুচি বলে ঘোষণা করবে। কারণ তা মাথা ও চিবুকের চর্মরোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক চামড়ার এই সংক্রমণ অবশ্যই দেখবে| যদি চামড়া থেকে সংক্রমণের জায়গাটা গর্তের মতো হয় এবং যদি তার চারপাশের লোম হয় পাতলা ও হলদে, তাহলে যাজক সেই মানুষটিকে অবশ্যই অশুচি ঘোষণা করবে| এটা দাদ, খারাপ চর্মরোগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ যদি তা দেখতে চামড়ার থেকে নিম্ন বোধ হয় ও হলুদ রঙের সূক্ষ্ম লোম থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; ওটা ছুলি, ওটা মাথার বা দাড়ির কুষ্ঠ।