Leviticus 13:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সপ্তম দিনে ইমাম ঘা দেখবে; আর দেখ, যদি সেই ছুলি বৃদ্ধি না পায় ও তাতে হলুদ রংয়ের লোম না হয়ে থাকে এবং দেখতে চামড়া ছাড়িয়ে ছুলি আরও গভীরে চলে গেছে বলে মনে না হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে যাজক তার ক্ষতস্থান পরীক্ষা করবে এবং যদি সেটি প্রসারিত না হয় ও সেখানে হলুদ রংয়ের লোম না থাকে এবং চামড়ার চেয়েও গভীরে এর অবস্থান না থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সপ্তম দিনে যাজক ঘা দেখিবে; আর দেখ, যদি সেই ছুলি বাড়িয়া না থাকে, ও তাহাতে হরিদ্রাবর্ণ লোম না হইয়া থাকে, এবং দেখিতে চর্ম্মাপেক্ষা ছুলি নিম্ন বোধ না হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সপ্তম দিনে যাজক ঘা দেখিবে; আর দেখ, যদি সেই ছুলি বাড়িয়া না থাকে, ও তাহাতে হরিদ্রাবর্ণ লোম না হইয়া থাকে, এবং দেখিতে চর্মাপেক্ষা ছুলি নিম্ন বোধ না হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সাত দিনের শেষ দিনে পুরোহিত আবার তা পরীক্ষা করে যদি দেখে সেই চুলকানি ছড়িয়ে পড়ে নি এবং তার মধ্যেকার লোমও হলুদ নয় আর মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সাত দিনের শেষ দিনে ইমাম আবার তা পরীক্ষা করে যদি দেখে সেই চুলকানি ছড়িয়ে পড়ে নি এবং তার মধ্যেকার লোমও হলুদ নয় আর মনে হয় তা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সপ্তম দিনে পুরোহিত আবার সেই ক্ষত পরীক্ষা করবে। যদি সেই ক্ষত না বাড়ে ও তাতে হলুদ লোম না গজায় এবং সেই ক্ষত গাত্রচর্মের চেয়ে গভীর না হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাতদিনের মাথায় যাজক সংক্রামিত জায়গাটা দেখবে| যদি রোগটা না ছড়ায় এবং সেখানে কোন হলদে লোম না জন্মায় এবং রোগটা চামড়া থেকে গর্তের মতো না হয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সপ্তম দিনের যাজক ঘা দেখবে; আর দেখ, যদি সেই ছুলি বেড়ে না থাকে ও তাতে হলুদ রঙের লোম না হয়ে থাকে এবং দেখতে চামড়ার থেকে ছুলি নিম্ন বোধ না হয়,