Leviticus 13:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সপ্তম দিনে ইমাম সেই ছুলি দেখবে; আর দেখ, যদি সেই ছুলি চামড়ায় বৃদ্ধি না পায় ও দেখতে চামড়া ছাড়িয়ে আরও গভীরে চলে গিয়ে না থাকে তবে ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে; পরে সে তার কাপড় ধুয়ে নিয়ে পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তম দিনে যাজক তার ক্ষত পরীক্ষা করবে এবং যদি চামড়ায় ক্ষতের প্রসারণ না দেখা যায় ও চামড়ার চেয়েও গভীরে এর অবস্থান না হয়, তাহলে যাজক তাকে শুচি ঘোষণা করবে। সে তার পরিধান অবশ্যই ধুয়ে পরিষ্কার করবে ও নিজে শুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সপ্তম দিনে যাজক সেই ছুলি দেখিবে; আর দেখ, যদি সেই ছুলি চর্ম্মে বাড়িয়া না থাকে, ও দেখিতে চর্ম্মাপেক্ষা নিম্ন না হইয়া থাকে, তবে যাজক তাহাকে শুচি বলিবে; পরে সে আপন বস্ত্র ধৌত করিয়া শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সপ্তম দিনে যাজক সেই ছুলি দেখিবে; আর দেখ, যদি সেই ছুলি চর্মে বাড়িয়া না থাকে, ও দেখিতে চর্মাপেক্ষা নিম্ন না হইয়া থাকে, তবে যাজক তাহাকে শুচি বলিবে; পরে সে আপন বস্ত্র ধৌত করিয়া শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ সাত দিনের শেষ দিন পুরোহিত তার সেই চুলকানি আবার পরীক্ষা করে যদি দেখে যে, সেটা চামড়ার উপরে ছড়িয়ে পড়ে নি আর মনে হয় সেটা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি, তবে পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে। তারপর তাকে কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তখন সে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ সাত দিনের শেষ দিন ইমাম তার সেই চুলকানি আবার পরীক্ষা করে যদি দেখে যে, সেটা চামড়ার উপরে ছড়িয়ে পড়ে নি আর মনে হয় সেটা চামড়া ছাড়িয়ে গভীরে যায় নি, তবে ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে। তারপর তাকে কাপড়-চোপড় ধুয়ে ফেলতে হবে আর তখন সে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম দিনে পুরোহিত সেই ক্ষত আবার পরীক্ষা করবে। যদি সেই ক্ষত আর না বাড়ে ও গাত্রচর্মের থেকে গভীর না হয় তাহলে পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে এবং সেই ব্যক্তি তার পরণের কাপড়চোপড় ধুয়ে ফেলে শুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত দিনের মাথায় যাজক অবশ্যই রোগটাকে দেখবে| যদি গোটা চামড়ায় রোগটা না ছড়ায় এবং যদি চামড়া থেকে সেটাকে গর্তের মত মনে না হয়, তাহলে যাজক লোকটিকে শুচি বলে ঘোষণা করবে| লোকটি অবশ্যই তার কাপড়-চোপড় ধৌত করবে এবং শুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সাত দিনের যাজক সেই ছুলি দেখবে; আর দেখ, যদি সেই ছুলি চামড়ায় বেড়ে না থাকে ও দেখতে চামড়ার থেকে নিম্ন না হয়ে থাকে, তবে যাজক তাকে শুচি বলবে; পরে সে নিজের পোশাক ধুয়ে শুচি হবে।