Leviticus 13:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইমাম তাকে দেখবে; আর দেখ, যদি তার চামড়ায় ছুলি বৃদ্ধি পেয়ে থাকে তবে ইমাম হলুদ রংয়ের লোমের খোঁজ করবে না; সে নাপাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি চামড়ায় প্রসারিত ক্ষত দেখা যায়, তাহলে যাজকের হলুদ রংয়ের লোম দেখার প্রয়োজন নেই; মানুষটি অশুচি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যদি তাহার চর্ম্মে ছুলি বৃদ্ধি পাইয়া থাকে, তবে যাজক হরিদ্রাবর্ণ লোমের অন্বেষণ করিবে না; সে অশুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক তাহাকে দেখিবে; আর দেখ, যদি তাহার চর্মে ছুলি বৃদ্ধি পাইয়া থাকে, তবে যাজক হরিদ্রাবর্ণ লোমের অন্বেষণ করিবে না; সে অশুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে পুরোহিত তাকে আবার দেখবে। যদি দেখা যায় সেই চুলকানি ছড়িয়ে পড়েছে তবে লোম হলুদ হয়েছে কি না তা ভাল করে পরীক্ষা করে দেখবার দরকার নেই, কারণ লোকটি অশুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইমাম তাকে আবার দেখবে। যদি দেখা যায় সেই চুলকানি ছড়িয়ে পড়েছে তবে লোম হলুদ হয়েছে কি না তা ভাল করে পরীক্ষা করে দেখবার দরকার নেই, কারণ লোকটি নাপাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তার ক্ষত বেড়ে গিয়ে থাকে, তাহলে পুরোহিতকে আর হলুদ লোম খুঁজে দেখতে হবে না। সেই ব্যক্তি অশুচি হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক লোকটিকে আবার দেখবে| যদি রোগটা চামড়ায় ছড়িয়ে যায় যাজক হলুদ রঙের লোম দেখার প্রয়োজন বোধ করবে না| লোকটা অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, যদি তার চামড়ায় ছুলি বেড়ে থাকে, তবে যাজক হলুদ রঙের লোমের খোঁজ করবে না; সে অশুচি।