Leviticus 13:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার দৃষ্টিতে যদি ছুলি না বৃদ্ধি পেয়ে থাকে ও তাতে কালো রংয়ের লোম উঠে থাকে তবে সেই ছুলির উপশম হয়েছে, সে পাক-পবিত্র; ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদিকে, তার বিচারে যদি দাগ অপরিবর্তিত থাকে এবং সেখানে কালো রংয়ের লোম উৎপন্ন হয়, তাহলে ক্ষত নিরাময় হয়েছে। সে শুচিশুদ্ধ এবং যাজক তাকে শুদ্ধ ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার দৃষ্টিতে যদি ছুলি না বাড়িয়া থাকে, ও তাহাতে কৃষ্ণবর্ণ লোম উঠিয়া থাকে, তবে সেই ছুলির উপশম হইয়াছে, সে শুচি; যাজক তাহাকে শুচি বলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার দৃষ্টিতে যদি ছুলি না বাড়িয়া থাকে, ও তাহাতে কৃষ্ণবর্ণ লোম উঠিয়া থাকে, তবে সেই ছুলির উপশম হইয়াছে, সে শুচি; যাজক তাহাকে শুচি বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পুরোহিত যদি মনে করে তা যেমন ছিল তেমনই আছে আর সেই চুলকানির জায়গায় কালো লোম গজিয়েছে তাহলে বুঝতে হবে সেটা ভাল হয়ে গেছে। সে শুচি হয়েছে এবং পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইমাম যদি মনে করে তা যেমন ছিল তেমনই আছে আর সেই চুলকানির জায়গায় কালো লোম গজিয়েছে তাহলে বুঝতে হবে সেটা ভাল হয়ে গেছে। সে পাক-সাফ হয়েছে এবং ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পুরোহিত যদি দেখে ক্ষত আর বাড়েনি বরং তার উপরে কালো লোম গজিয়েছে তাহলে বুঝতে হবে ক্ষত আরোগ্য হয়েছে এবং সে শুচি হয়েছে। পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি যাজক মনে করে যে রোগটা সেরে গেছে এবং তার মধ্যে কালো লোম গজাতে শুরু করেছে, তাহলে রোগটা সেরে গেছে| লোকটা শুচি| যাজক অবশ্যই ঘোষণা করবে যে লোকটা শুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার দৃষ্টিতে যদি ছুলি না বেড়ে থাকে ও তাতে কালো লোম উঠে থাকে, তবে সেই ছুলির উপশম হয়েছে, সে শুচী; যাজক তাকে শুচি বলবে।