Leviticus 13:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, যদি তার চামড়ানির্গত চক্‌চকে দাগ মলিন সাদা রংয়ের হয় তবে তা চামড়ায় উৎপন্ন নিখুঁত স্ফোটক; সে পাক-সাফ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে যাজক সমস্ত দাগ পরীক্ষা করবে এবং যদি দাগগুলি হালকা সাদা রং থাকে, তাহলে তা ক্ষতিহীন ফুসকুড়ি, যা চামড়ায় ফুটে উঠেছে; সেই ব্যক্তি শুদ্ধ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যদি তাহার চর্ম্মনির্গত চিক্কণ চিহ্ন মলিন শ্বেতবর্ণ হয়, তবে তাহা চর্ম্মে উৎপন্ন নির্দ্দোষ স্ফোটক; সে শুচি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, যদি তাহার চর্মনির্গত চিক্কণ চিহ্ন মলিন শ্বেতবর্ণ হয়, তবে তাহা চর্মে উৎপন্ন নির্দোষ স্ফোটক; সে শুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে পুরোহিত তা পরীক্ষা করে দেখবে। যদি সেই দাগগুলো ফ্যাকাশে সাদা হয় তাহলে বুঝতে হবে চামড়ার উপরে শ্বেতী হয়েছে আর তাতে কোন ক্ষতি হবে না, সে শুচি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে ইমাম তা পরীক্ষা করে দেখবে। যদি সেই দাগগুলো ফ্যাকাশে সাদা হয় তাহলে বুঝতে হবে চামড়ার উপরে শ্বেতী হয়েছে আর তাতে কোন ক্ষতি হবে না, সে পাক-সাফ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি চামড়ার উপরকার দাগ বিবর্ণ সাদা হয় তবে তা চামড়ার উপরে নির্দোষ ছুলির দাগ। সে শুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যাজক অবশ্যই ঐ সব দাগের জায়গাগুলো দেখবে| যদি লোকটার চামড়ায় ওপরকার দাগগুলো কেবলমাত্র অনুজ্জ্বল সাদাটে হয় তাহলে তা শুধুমাত্র ফুসকুড়ি বা ক্ষতিকারক নয়| ঐ ধরণের লোক শুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, যদি তার চামড়া থেকে বের হওয়া দাগ মলিন সাদা হয়, তবে তা চামড়ায় উৎপন্ন নির্দোষ স্ফোটক; সে শুচী।