Leviticus 13:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি নেড়া মাথায় বা নেড়া কপালে কিছুটা রক্ত মিশানো সাদা রংয়ের ঘা হয় তবে তা তার নেড়া মাথায় কিংবা নেড়া কপালে উৎপন্ন কুষ্ঠ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তার টাক মাথায় বা কপালে হালকা রক্তিম সাদাটে ক্ষত থাকে, তাহলে তা মাথায় বা কপালে অঙ্কুরিত এক সংক্রামক রোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি নেড়া মাথায় কি নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত শ্বেতবর্ণ ঘা হয়, তবে তাহা তাহার নেড়া মাথায় কিম্বা নেড়া কপালে উৎপন্ন কুষ্ঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি নেড়া মাথায় কি নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত শ্বেতবর্ণ ঘা হয়, তবে তাহা তাহার নেড়া মাথায় কিম্বা নেড়া কপালে উৎপন্ন কুষ্ঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি তার টাকপড়া মাথায় বা কপালে রোগের কোন লাল্চে-সাদা রংয়ের লক্ষণ দেখা দেয় তবে বুঝতে হবে তার মাথায় বা কপালে খারাপ চর্মরোগ বের হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি তার টাকপড়া মাথায় বা কপালে রোগের কোন লাল্চে-সাদা রংয়ের লক্ষণ দেখা দেয় তবে বুঝতে হবে তার মাথায় বা কপালে খারাপ চর্মরোগ বের হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যদি মাথা বা কপালে গোলাপী কিম্বা সাদা দাগ হয় তবে বুঝতে হবে সেটি মাথার বা কপালের কুষ্ঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি তার মাথার টাক পড়া চামড়ায় কোন লাল এবং সাদা দাগ থাকে, তাহলে তা চামড়ারই কোন রোগ বুঝতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি নেড়া মাথায় কি নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত সাদা ঘা হয়, তবে তা তার নেড়া মাথায় কিংবা নেড়া কপালে বের হওয়া কুষ্ঠ।