Leviticus 13:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইমাম তাকে দেখবে; আর দেখ, যদি শরীরের চামড়াস্থিত কুষ্ঠের মত নেড়া মাথায় কিংবা নেড়া কপালে কিছুটা রক্ত মিশানো সাদা রংয়ের ঘা হয়ে থাকে তবে সে কুষ্ঠী, সে নাপাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি তার মাথায় অথবা কপালে ফুলে ওঠা ক্ষত এবং সংক্রামক চামড়ার রোগের মতো হালকা রক্তিম সাদাটে হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক তাহাকে দেখিবে; আর দেখ, যদি শরীরের চর্ম্মস্থিত কুষ্ঠের ন্যায় নেড়া মাথায় কিম্বা নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত শ্বেতবর্ণ ঘা হইয়া থাকে, তবে সে কুষ্ঠী, সে অশুচি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক তাহাকে দেখিবে; আর দেখ, যদি শরীরের চর্মস্থিত কুষ্ঠের ন্যায় নেড়া মাথায় কিম্বা নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত শ্বেতবর্ণ ঘা হইয়া থাকে, তবে সে কুষ্ঠী, সে অশুচি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তাকে পরীক্ষা করতে গিয়ে যদি দেখে যে, খারাপ চর্মরোগের মত তার মাথার বা কপালের লাল্চে-সাদা অংশটা ফুলে উঠেছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তাকে পরীক্ষা করতে গিয়ে যদি দেখে যে, খারাপ চর্মরোগের মত তার মাথার বা কপালের লাল্চে-সাদা অংশটা ফুলে উঠেছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত তাকে পরীক্ষা করবে। যদি গাত্রচর্মের কুষ্ঠের মত টাক পড়া মাথার কিম্বা কপালে গোলাপী বা সাদা ক্ষত হয়, তবে সে কুষ্ঠরোগগ্রস্ত, অশুচি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন যাজক অবশ্যই তাকে দেখবে| যদি সংক্রামিত ফোঁড়াটা লাল এবং সাদা হয়, আর যদি শরীরের অন্য সব অংশে কুষ্ঠ রোগের মতো দেখায়
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক তাকে দেখবে; আর দেখ, যদি শরীরের চামড়ায় অবস্থিত কুষ্ঠের মতো নেড়া মাথায় কিংবা নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত সাদা ঘা হয়ে থাকে, তবে সে কুষ্ঠী, সে অশুচি;