Leviticus 13:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কুষ্ঠীর ঘা হয়েছে, তার কাপড় ছেঁড়া যাবে ও তার মাথার চুল এলোমেলো থাকবে ও সে তার মুখ কাপড় দিয়ে ঢেকে ‘নাপাক, নাপাক’ এই আওয়াজ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এমন এক সংক্রামক রোগগ্রস্ত মানুষ অবশ্যই ছেঁড়া কাপড় পরবে, তার চুল এলোমেলো থাকুক; সে তার মুখমণ্ডলের নিচের দিকটি ভাগ ঢেকে রাখবে ও তারস্বরে বলবে ‘অশুচি! অশুচি!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কুষ্ঠীর ঘা হইয়াছে, তাহার বস্ত্র চেরা যাইবে, ও তাহার মস্তক মুক্তকেশ থাকিবে, ও সে আপনার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া ‘অশুচি, অশুচি’ এই শব্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কুষ্ঠীর ঘা হইয়াছে, তাহার বস্ত্র চেরা যাইবে, ও তাহার মস্তক মুক্তকেশ থাকিবে, ও সে তাহার ওষ্ঠ বস্ত্র দ্বারা ঢাকিয়া ‘অশুচি, অশুচি’ এই শব্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই রকম রোগ যার হবে তাকে ছেঁড়া কাপড় পরতে হবে। সে চুল খুলে রাখবে। তাকে তার মুখের নীচের দিকটা ঢেকে চিৎকার করে বলতে হবে, ‘অশুচি, অশুচি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই রকম রোগ যার হবে তাকে ছেঁড়া কাপড় পরতে হবে। সে চুল খুলে রাখবে। তাকে তার মুখের নীচের দিকটা ঢেকে চিৎকার করে বলতে হবে, ‘নাপাক, নাপাক।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির পরণে ছিন্নবসন থাকবে এবং তার মাথার চুল অবিন্যস্ত থাকবে। সে তার ওষ্ঠ আবৃত করে রাখবে এবং ‘ অশুচি, অশুচি’ বলে চীৎকার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি এক ব্যক্তির কুষ্ঠ রোগ থাকে, তাহলে সেই ব্যক্তি অন্য লোকদের সাবধান করে দেবে| সেই লোকটি চেঁচিয়ে বলবে, “অশুচি, অশুচি|” লোকটির কাপড়ের দুই ধারের জোড়া অবশ্যই ছিঁড়ে ফেলা হবে| সে তার চুল অবিন্যস্ত করবে এবং মুখ ঢাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কুষ্ঠীর ঘা হয়েছে, তার পোশাক চেরা যাবে ও তার মাথা চুল ছাড়া থাকবে ও সে নিজের ঠোঁট পোশাক দিয়ে ঢেকে “অশুচি, অশুচি” এই শব্দ করবে।