Leviticus 13:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কাপড়ে কিংবা চামড়ায় কিংবা তানাতে বা পড়িয়ানেতে কিংবা চামড়া দিয়ে তৈরি কোন দ্রব্যে যদি কিছুটা সবুজ রংয়ের কিংবা কিছুটা লাল রংয়ের ছত্রাক হয় তবে তা কুষ্ঠরোগের ছত্রাক; তা ইমামকে দেখাতে হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কাপড়ে অথবা চামড়ায়, কিংবা তাঁত কাপড়ে বা বোনা উপাদানে অথবা চামড়ার জিনিসে কলঙ্ক থাকে, সবুজ অথবা হালকা রক্তিম রং পাওয়া যায়, তাহলে প্রসারিত ছাতারোগ এবং অবশ্যই তা যাজককে দেখাতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বস্ত্রে কিম্বা চর্ম্মে কিম্বা তানাতে বা পড়িয়ানেতে কিম্বা চর্ম্মনির্ম্মিত কোন দ্রব্যে যদি ঈষৎ শ্যামবর্ণ কিম্বা ঈষৎ লোহিতবর্ণ কলঙ্ক হয়, তবে তাহা কুষ্ঠরোগের কলঙ্ক; তাহা যাজককে দেখাইতে হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বস্ত্রে কিম্বা চর্মে কিম্বা তানাতে বা পড়িয়ানেতে কিম্বা চর্মনির্মিত কোন দ্রব্যে যদি ঈষৎ শ্যামবর্ণ কিম্বা ঈষৎ লোহিতবর্ণ কলঙ্ক হয়, তবে তাহা কুষ্ঠরোগের কলঙ্ক; তাহা যাজককে দেখাইতে হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই জায়গাটা দেখতে যদি কিছুটা সবুজ কিম্বা লাল্চে হয় তবে বুঝতে হবে সেটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। সেটা তখন পুরোহিতকে দেখাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই জায়গাটা দেখতে যদি কিছুটা সবুজ কিংবা লাল্চে হয় তবে বুঝতে হবে সেটা এক রকমের ক্ষয়-করা ছাৎলা। সেটা তখন ইমামকে দেখাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাপড়ের টানা কিম্বা পোড়েনে, কিম্বা চামড়ার তৈরী কোন জিনিষে যদি ফিকে সবুজ বা লাল কোন দাগ হয় তবে সেটি হবে ছত্রাকের আক্রমণ। পুরোহিতকে তা দেখাতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই ছাতা পড়া অংশটা দেখবে এবং সেই জিনিসটাকে আলাদা জায়গায় সাতদিন ধরে ফেলে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পোশাকে কিংবা চামড়ায় বোনাতে বা সংযুক্ত করাতে কিম্বা চামড়ার তৈরী কোনো জিনিসে যদি ঈষৎ শ্যামবর্ণ কিংবা লাল রঙয়ের কলঙ্ক হয়, তবে তা কুষ্ঠরোগের কলঙ্ক; তা যাজককে দেখাতে হবে;