Leviticus 13:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ঐ ছত্রাক দেখে ছত্রাক-যুক্ত বস্তু সাত দিন রুদ্ধ করে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ওই ছাতারোগ পরীক্ষা করবে ও সাত দিনের জন্য রোগগ্রস্ত উপাদান বিচ্ছিন্ন রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক ঐ কলঙ্ক দেখিয়া কলঙ্কযুক্ত বস্তু সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক ঐ কলঙ্ক দেখিয়া কলঙ্কযুক্ত বস্তু সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেটা ভাল করে দেখে সাত দিনের জন্য সেই জিনিসটা অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেটা ভাল করে দেখে সাত দিনের জন্য সেই জিনিসটা অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সেই দাগ পরীক্ষা করে দেখবে এবং সেই বস্তুটি সাতদিন আটক করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাত দিনের মাথায় যাজক অবশ্যই ছাতা পড়া অংশটি দেখবে| ছাতা পড়া অংশটা চামড়ার বা কাপড়ের ওপর হোক্ তাতে তেমন কিছু যায় আসে না| যদি পোশাক তাঁতে বোনা বা হাতে বোনা হয় তাতেও কিছু যায় আসে না বা চামড়া কিসে ব্যবহৃত হচ্ছে সেটাও কোন ব্যাপার নয়| যদি ছাতা পড়া অংশটা ছড়ায় তাহলে সেই কাপড় বা চামড়া অশুচি| সংক্রামনটি অশুচি| যাজক অবশ্যই সেই কাপড় ও চামড়া পুড়িয়ে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক ঐ কলঙ্ক দেখে কলঙ্কযুক্ত জিনিস সাত দিন আবদ্ধ করে রাখবে।