Leviticus 13:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইমাম সেই ছত্রাক-বিশিষ্ট দ্রব্য ধুয়ে ফেলবার হুকুম দেবে এবং আর সাত দিন তা বন্ধ করে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে সেই কলঙ্কিত জিনিস ধুয়ে নিতে তাকে আদেশ দেওয়া হবে। পরে আরও সাত দিনের জন্য সে ওই জিনিস দূরে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাজক সেই কলঙ্কবিশিষ্ট দ্রব্য ধৌত করিতে আজ্ঞা দিবে, এবং আর সাত দিন তাহা রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক সেই কলঙ্কবিশিষ্ট দ্রব্য ধৌত করিতে আজ্ঞা দিবে, এবং আর সাত দিন তাহা রুদ্ধ করিয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সে ঐ জিনিসটা ধুয়ে ফেলবার আদেশ দেবে। তারপর সে ওটা আরও সাত দিন পর্যন্ত অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সে ঐ জিনিসটা ধুয়ে ফেলবার হুকুম দেবে। তারপর সে ওটা আরও সাত দিন পর্যন্ত অন্য সব জিনিস থেকে সরিয়ে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে পুরোহিত সেই জিনিষটা ধুয়ে ফেলার নির্দেশ দেবে এবং আর‍ও সাতদিন তা আলাদা করে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি ছাতা পড়া অংশটি ম্লান হয়ে গিয়ে থাকে তাহলে যাজক অবশ্যই চামড়া বা কাপড়ের টুকরো থেকে সংক্রামিত অংশটি ছিঁড়ে বাদ দেবে| তাঁতে বা হাতে বোনা কাপড় হলেও কিছু আসে যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যাজক সেই কলঙ্কবিশিষ্ট জিনিস ধুতে আদেশ দেবে এবং আর সাত দিন তা আবদ্ধ করে রাখবে।