Leviticus 13:55 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধোয়া হলে পর ইমাম সেই ছত্রাক দেখবে; আর দেখ, সেই ছত্রাক যদি অন্য রংয়ের না হয়ে থাকে ও সেই ছত্রাক যদি বৃদ্ধি না পেয়ে থাকে তবে তা নাপাক, তুমি তা আগুনে পুড়িয়ে দেবে; সেটা ভিতরে কিংবা বাইরে উৎপন্ন ক্ষত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভাবিত জিনিস ধোয়ার পরে যাজক সেটি পরীক্ষা করবে এবং যদি ছাতারোগের ছোপ পরিবর্তিত না হয় ও তার প্রসারণ নজরে না পড়ে, তবুও এটি অশুদ্ধ। একদিকে বা অন্যদিকে প্রভাবিত ছাতা আগুনে পোড়াতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধৌত হইলে পর যাজক সেই কলঙ্ক দেখিবে; আর দেখ, সেই কলঙ্ক যদি অন্যবর্ণ না হইয়া থাকে ও সেই কলঙ্ক যদি বাড়িয়া না থাকে, তবে তাহা অশুচি, তুমি তাহা অগ্নিতে পোড়াইয়া দিবে; উহা ভিতরে কিম্বা বাহিরে উৎপন্ন ক্ষত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধৌত হইলে পর যাজক সেই কলঙ্ক দেখিবে; আর দেখ, সেই কলঙ্ক যদি অন্য বর্ণ না হইয়া থাকে ও সেই কলঙ্ক যদি বাড়িয়া না থাকে, তবে তাহা অশুচি, তুমি তাহা অগ্নিতে পোড়াইয়া দিবে; উহা ভিতরে কিম্বা বাহিরে উৎপন্ন ক্ষত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত আবার তা দেখবে। সেটা ছড়িয়ে না পড়লেও যদি দেখতে একই রকম থেকে যায় তবে বুঝতে হবে জিনিসটা অশুচি। জিনিসটার ভিতরে-বাইরে যেদিকেই সেই ছাৎলা থাকুক না কেন, সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম আবার তা দেখবে। সেটা ছড়িয়ে না পড়লেও যদি দেখতে একই রকম থেকে যায় তবে বুঝতে হবে জিনিসটা নাপাক। জিনিসটার ভিতরে-বাইরে যেদিকেই সেই ছাৎলা থাকুক না কেন, সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বস্তুটি ধোয়ার পর পুরোহিত আবার সেই দাগ পরীক্ষা করে দেখবে, যদি সেই দাগের বং বদলে না যায়, তাহলে দাগ বেড়ে না গেলেও বুঝতে হবে তা অশুচি। সেই দাগ বস্তুটির সোজা বা উল্টো-যেদিকেই হোক না কেন, তোমরা সেটি পুড়িয়ে ফেলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই চামড়ার বা কাপড়ের টুকরোয় ছাতা পড়া অংশ আবার দেখা দিতে পারে| যদি তাই ঘটে তখন বুঝতে হবে ছাতা পড়া অংশটা ছড়িয়ে পড়ছে| সেক্ষেত্রে তোমাকে সেই ছাতা পড়া জিনিস পুড়িয়ে ফেলতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধোয়া হলে পর যাজক সে কলঙ্ক দেখবে; আর দেখ, সেই কলঙ্ক যদি অন্য রঙের না হয়ে থাকে ও সে কলঙ্ক যদি বেড়ে না থাকে, তবে তা অশুচি, তুমি তা আগুনে পুড়িয়ে দেবে; ওটা ভিতরে কিংবা বাইরে উৎপন্ন ক্ষত।