Leviticus 13:58 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কাপড় কিংবা কাপড়ের তানা বা পড়িয়ান কিংবা চামড়ার যে কোন দ্রব্য ধুয়ে ফেলবে, তা থেকে যদি সেই ছত্রাক দূর হয় তবে দ্বিতীয়বার তা ধুয়ে ফেলবে; তাতে তা পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাপড় অথবা বয়ন শিল্প কিংবা বোনা উপাদান অথবা চামড়ার জিনিস যা ধোয়া হয়েছে ও সেটি ছাতারোগ মুক্ত দেখা যায়, তাহলে ওই জিনিস অবশ্যই পুনরায় ধুয়ে নিতে হবে, তাহলে সেটি শুদ্ধ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে বস্ত্র কিম্বা বস্ত্রের তানা বা পড়িয়ান কিম্বা চর্ম্মের যে কোন দ্রব্য ধৌত করিবে, তাহা হইতে যদি সেই কলঙ্ক দূর হয়, তবে দ্বিতীয় বার তাহা ধৌত করিবে; তাহাতে তাহা শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে বস্ত্র কিম্বা বস্ত্রের তানা বা পড়িয়ান কিম্বা চর্মের যে কোন দ্রব্য ধৌত করিবে, তাহা হইতে যদি সেই কলঙ্ক দূর হয়, তবে দ্বিতীয় বার তাহা ধৌত করিবে; তাহাতে তাহা শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জিনিসটা ধোওয়ার পরে যদি দেখা যায় ছাৎলা মিলিয়ে গেছে তবে সেটা আবার ধুয়ে নিতে হবে, আর তাতে সেটা শুচি হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জিনিসটা ধোয়ার পরে যদি দেখা যায় ছাৎলা মিলিয়ে গেছে তবে সেটা আবার ধুয়ে নিতে হবে, আর তাতে সেটা পাক-সাফ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যে বস্ত্র কিম্বা যে বস্ত্রের টানা কিম্বা পোড়েনে অথবা চামড়ার কোন দ্রব্য ধোয়ার পর যদি সেই দাগ উঠে যায় তাহলে দ্বিতীয়বার সেই বস্তুটি ধুয়ে ফেলবে, তখন সেটি শুচি হবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে পোশাক কিংবা পোশাকের বোনা বা সংযুক্ত করা কিংবা চামড়ার যে কোনো জিনিসে ধোবে, তা থেকে যদি সেই কলঙ্ক দূর হয়, তবে দ্বিতীয় বার ধোবে; তাতে তা শুচি হবে।