Leviticus 13:59 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোমের কিংবা মসীনার তৈরি কাপড়ের কিংবা তানার বা পড়িয়ানের কিংবা চামড়া দিয়ে তৈরি কোন পাত্রের কুষ্ঠ হলে পাক-নাপাক নির্ধারণের বিষয়ে এই ব্যবস্থা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশমি বা মসিনার কাপড়, বয়ন শিল্প কিংবা বোনা উপাদান অথবা চর্মজাত যে কোনো জিনিসের মলিনতা সম্বন্ধে নিয়মাবলি রয়েছে যেগুলি শুদ্ধ অথবা অশুদ্ধ বলা যেতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোমের কিম্বা মসীনাকৃত বস্ত্রের কিম্বা তানার বা পডিয়ানের কিম্বা চর্ম্মনির্ম্মিত কোন পাত্রের শৌচাশৌচ কথন বিষয়ে কুষ্ঠ জন্য কলঙ্কের এই ব্যবস্থা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোমের কিম্বা মসীনাকৃত বস্ত্রের কিম্বা তানার বা পড়িয়ানের কিম্বা চর্মনির্মিত কোন পাত্রের শৌচাশৌচ কথন বিষয়ে কুষ্ঠের জন্য কলংকের এই ব্যবস্থা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব নিয়ম অনুসারে ক্ষয়-করা ছাৎলা-ধরা পশমী বা মসীনার কাপড়, টানা বা পোড়েনের কোন সুতা কিম্বা চামড়ার কোন জিনিস শুচি বা অশুচি বলে ঘোষণা করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব নিয়ম অনুসারে ক্ষয়-করা ছাৎলা-ধরা পশমী বা মসীনার কাপড়, টানা বা পোড়েনের কোন সুতা কিংবা চামড়ার কোন জিনিস পাক বা নাপাক বলে ঘোষণা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশম কিম্বা রেশমী সুতোয় তৈরী বস্ত্রের টানা ও পোড়েনে অথবা চামড়ার তৈরী কোন পাত্রের ছত্রাক এবং শৌচাশৌচ নির্ধারণের জন্য এই বিধি দেওয়া হল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোমের কিংবা মসীনাকৃত পোশাকের কিংবা বোনা বা সংযুক্ত করার কিংবা চামড়ার তৈরী কোনো পাত্রের শুচি বা অশুচির বিষয়ে কুষ্ঠ জন্য কলঙ্কের এই ব্যবস্থা।