Leviticus 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাকে পাক-সাফ হবার জন্য ইমামকে দেখান হলে পর যদি তার স্ফোটক চামড়ায় ছড়ানো থাকে তবে আবার ইমামকে দেখাতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজে শুচি ঘোষিত হওয়ার জন্য যাজকের কাছে নিজেকে দেখানোর পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ায় প্রসারিত হয়, তাহলে সে আবার যাজকের সামনে উপস্থিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার শৌচার্থে যাজককে দেখান হইলে পর যদি তাহার পামা চর্ম্মে ব্যাপিয়া থাকে, তবে আবার যাজককে দেখাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার শৌচার্থে যাজককে দেখান হইলে পর যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে আবার যাজককে দেখাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু পুরোহিত তাকে শুচি বলে ঘোষণা করবার পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ার উপরে ছড়িয়ে পড়ে তবে আবার তাকে পুরোহিতের কাছে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু ইমাম তাকে পাক-সাফ বলে ঘোষণা করবার পরে যদি সেই ফুসকুড়ি তার চামড়ার উপরে ছড়িয়ে পড়ে তবে আবার তাকে ইমামের কাছে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু শুচিকরণের জন্য পুরোহিতকে দেখানোর পর যদি তার দেহে সেই উদ্ভেদ বিস্তার লাভ করে তাহলে আবার তাকে পুরোহিতের দ্বারা পরীক্ষা করাতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি লোকটি যাজকের কাছে নিজেকে শুচি দেখানোর পরে ক্ষতস্থানটি চামড়ায় আরও ছড়িয়ে পড়তে দেখে তা হলে লোকটি অবশ্যই যাজকের কাছে আবার আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার পরিষ্কারের জন্যে যাজককে দেখান হলে পর যদি তার ফুসকুড়ি চামড়ায় ছড়িয়ে থাকে, তবে আবার যাজককে দেখাতে হবে।