Leviticus 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইমাম দেখবে, আর দেখ, যদি তার স্ফোটক চামড়ায় ছড়িয়ে গিয়ে থাকে তবে ইমাম তাকে নাপাক বলবে, কারণ তা কুষ্ঠরোগ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তাকে পরীক্ষা করবে এবং যদি তার চামড়ায় ফুসকুড়ি প্রসারিত হয়ে থাকে তাহলে যাজক তাকে অশুচি বলবে; এটি এক সংক্রামক রোগ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্ম্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে তাহা কুষ্ঠরোগ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পুরোহিত তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সত্যিই সেটা চামড়ার উপর ছড়িয়ে গিয়ে থাকে তবে সে তাকে অশুচি বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইমাম তাকে আবার দেখবে। যদি এর মধ্যে সত্যিই সেটা চামড়ার উপর ছড়িয়ে গিয়ে থাকে তবে সে তাকে নাপাক বলে ঘোষণা করবে, কারণ ওটা একটা খারাপ চর্মরোগ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত পরীক্ষা করে যদি দেখে সেই উদ্ভেদ তার দেহে বিস্তার লাভ করেছে তাহলে সে তাকে অশুচি বলে ঘোষণা করবে। সেই উদ্ভেদ কুষ্ঠরোগের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক আবার দেখবে যে ক্ষতস্থানটি চামড়ার ওপর ছড়িয়ে গেছে কিনা, আর তাহলে যাজক তাকে অশুচি বলে ঘোষণা করবে| সেটা তাহলে কুষ্ঠরোগ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যাজক দেখবে, আর দেখ, যদি তার ফুসকুড়ি চামড়ায় ছড়িয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা কুষ্ঠরোগ।