Leviticus 13:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন মানুষের কুষ্ঠরোগের ঘা হলে তাকে ইমামের কাছে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কারোর সংক্রামক চর্মরোগ হয়, যাজকের কাছে তাকে আনতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন মনুষ্যে কুষ্ঠরোগের ঘা হইলে সে যাজকের নিকটে আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন মনুষ্যে কুষ্ঠরোগের ঘা হইলে সে যাজকের নিকটে আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কারও যদি চর্মরোগ হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে আর পুরোহিত তাকে দেখবে। যদি সেই রোগের লক্ষণ এমন হয় যে, চামড়ার উপরের কোন জায়গা সাদা হয়ে ফুলে উঠেছে আর সেখানকার লোম সাদা হয়ে গিয়েছে আর সেই ফোলা জায়গাটায় কাঁচা ঘা রয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কারও যদি চর্মরোগ হয় তবে তাকে ইমামের কাছে নিয়ে যেতে হবে আর ইমাম তাকে দেখবে। যদি সেই রোগের লক্ষণ এমন হয় যে, চামড়ার উপরের কোন জায়গা সাদা হয়ে ফুলে উঠেছে আর সেখানকার লোম সাদা হয়ে গিয়েছে আর সেই ফোলা জায়গাটায় কাঁচা ঘা রয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তির দেহে কুষ্ঠরোগের মত দাগ হলে তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোনো ব্যক্তির কুষ্ঠরোগ থাকে তাহলে তাকে অবশ্যই যাজকের কাছে আনতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারোর কুষ্ঠরোগের ঘা হলে সে যাজকের কাছে আসবে।