Leviticus 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অষ্টম দিনে সে নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা, এক বছর বয়সের নিখুঁত একটি ভেড়ীর বাচ্চা ও শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো (এক ঐফা) সুজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তেল নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অষ্টম দিনে দুটি মদ্দা মেষশাবক এবং একটি এক বছরের মেষী সে অবশ্যই আনবে, যেগুলির প্রত্যেকটি হবে নিখুঁত, সঙ্গে থাকবে শস্য-নৈবেদ্যর জন্য তেলমিশ্রিত মিহি ময়দার এক ঐফার দশ ভাগের তিন ভাগ ও এক লোগ তেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অষ্টম দিনে সে নির্দ্দোষ দুইটী মেষশাবক, একবর্ষীয়া নির্দ্দোষ একটী মেষবৎসা ও ভক্ষ্য-নৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [এক ঐফা] সূজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অষ্টম দিনে সে নির্দোষ দুইটি মেষশাবক, একবর্ষীয়া নির্দোষ একটি মেষবৎসা ও ভক্ষ্য-নৈবেদ্যের জন্য তৈলমিশ্রিত [এক ঐফা] সুজির দশ অংশের তিন অংশ ও এক লোগ তৈল লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তার পরের দিন সে দু’টা ভেড়ার বাচ্চা আর একটা এক বছরের ভেড়ী নিয়ে আসবে। সেগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে। সেই সংগে শস্য-উৎসর্গের জন্য সে পাঁচ কেজি চারশো গ্রাম তেল মিশানো মিহি ময়দা ও পৌনে দুই লিটার তেল নিয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তার পরের দিন সে দু’টা ভেড়ার বাচ্চা আর একটা এক বছরের ভেড়ী নিয়ে আসবে। সেগুলোর প্রত্যেকটাকে নিখুঁত হতে হবে। সেই সংগে শস্য-কোরবানীর জন্য সে পাঁচ কেজি চারশো গ্রাম তেল মিশানো মিহি ময়দা ও পৌনে দুই লিটার তেল নিয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অষ্টম দিনে সে নিখুঁত দুটি মেষ শাবক, এক বছর বয়সের একটি মেষী এবং ভক্ষ্য নৈবেদ্য নিবেদনের জন্য তেলের ময়ান দেওয়া এক এফার দশভাগের তিনভাগ পরিমাণ ময়দা এবং এক লোগ পরিমাণ তেল নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অষ্টম দিনে, যে লোকটার চর্ম রোগ ছিল সে নিখুঁত দুটি মেষশাবক এবং একটি এক বছর বয়সী স্ত্রী মেষশাবকও আনবে| সে অবশ্যই শস্য নৈবেদ্যর জন্য 24 কাপ তেল মেশানো গুঁড়ো ময়দা আনবে| এছাড়াও লোকটি যেন এক লোগ অলিভ তেল নিয়ে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অষ্টম দিনের সে নির্দোষ দুটি মেষশাবক, এক বছরের নির্দোষ একটি মেষবত্সা ও ভক্ষ্য নৈবেদ্যের জন্য তেল মেশানো [এক ঐফা] সূজির দশ অং শের তিন অংশ ও এক লোগ তেল নেবে।