Leviticus 14:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পাক-সাফকারী ইমাম যাকে পাক-সাফ করা হবে ঐ লোকটিকে এবং ঐ সমস্ত বস্তু নিয়ে জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের সম্মুখে স্থাপন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে যাজক তাকে শুচি ঘোষণা করবে, সে তাকে ও তার নৈবেদ্য উভয়কে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শুচিকারী যাজক ঐ শোধ্যমান লোকটীকে এবং ঐ সকল বস্তু লইয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে স্থাপন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শুচিকারী যাজক ঐ শোধ্যমান লোকটিকে এবং ঐ সকল বস্তু লইয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে স্থাপন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পুরোহিত তার শুচি হওয়ার অনুষ্ঠান করছে সে তাকে এবং উৎসর্গের জন্য আনা তার জিনিসগুলো মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইমাম তার পাক-সাফ হওয়ার কাজ করছে সে তাকে এবং কোরবানীর জন্য আনা তার জিনিসগুলো মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের সামনে উপস্থিত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরোহিত তাকে শুচি করবে সে ঐ সব উপকরণসহ তাকে নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুচিকারী যাজক অবশ্যই যে লোকটি শুচি হচ্ছে তাকে এবং তার নৈবেদ্যগুলি সমাগম তাঁবুর প্রবেশ মুখে প্রভুর সামনে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শুচীকারী যাজক ঐ শুচি লোকটিকে এবং ঐ সব জিনিস নিয়ে সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর সামনে রাখবে।