Leviticus 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে স্থানে গুনাহ্‌-কোরবানী ও পোড়ানো-কোরবানীর পশু জবেহ্‌ করা হয়, সেই পবিত্র স্থানে ঐ ভেড়ার বাচ্চাটি জবেহ্‌ করবে, কেননা দোষ-কোরবানী গুনাহ্‌-কোরবানীর মতই ইমামের অংশ; তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক পবিত্রস্থানে সেই মেষশাবকটি বধ করবে, যেখানে পাপার্থক বলি ও হোমবলি বধ করা হয়। পাপার্থক বলির মতো দোষার্থক-নৈবেদ্য যাজকের; এটি অত্যন্ত পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে স্থানে পাপার্থক বলি ও হোমবলি হনন করা যায়, সেই পবিত্র স্থানে ঐ মেষশাবকটীকে হনন করিবে, কেননা দোষার্থক বলি পাপার্থক বলির ন্যায় যাজকের অংশ; তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে স্থানে পাপার্থক বলি ও হোমবলি হনন করা যায়, সেই পবিত্র স্থানে ঐ মেষশাবকটিকে হনন করিবে, কেননা দোষার্থক বলি পাপার্থক বলির ন্যায় যাজকের অংশ; তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র তাম্বু-ঘরের এলাকায় যেখানে পাপ-উৎসর্গ ও পোড়ানো-উৎসর্গের পশু কাটা হয় সেখানে সেই ভেড়াটা কাটতে হবে। পাপ-উৎসর্গের মাংসের মত দোষ-উৎসর্গের মাংসও পুরোহিতের পাওনা। এই মাংস মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র তাম্বু-ঘরের এলাকায় যেখানে গুনাহের কোরবানী ও পোড়ানো-কোরবানীর পশু কাটা হয় সেখানে সেই ভেড়াটা জবাই করতে হবে। গুনাহের কোরবানীর গোশ্‌তের মত দোষের কোরবানীর গোশ্‌তও ইমামের পাওনা। এই গোশ্‌ত মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেখানে প্রায়শ্চিত্তের বলি ও হোমের বলির পশু হনন করা হয় সেই পবিত্রস্থানে পুরোহিত ঐ মেষশাবকটি হনন করবে, কেননা অপরাধ মোচনের ও প্রায়শ্চিত্ত বলির মতই তা পুরোহিতের প্রাপ্য। সেই বলি মহাপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যে পবিত্র স্থানে তারা পাপ মোচনের নৈবেদ্য ও হোমবলির নৈবেদ্য বলি দেয়, সেই স্থানেই যাজক পুরুষ মেষশাবকটিকে বলি দেবে| দোষ মোচনের নৈবেদ্য হল পাপ মোচনের নৈবেদ্যর মতো| এটা যাজকের কাছে থাকবে| এটা অত্যন্ত পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জায়গায় পাপের বলি ও হোমবলি হত্যা করা যায়, সেই পবিত্র জায়গায় ঐ মেষশাবকটিকে হত্যা করবে, কারণ অপরাধের বলি পাপের বলির মতো যাজকের অংশ; তা অতি পবিত্র।