Leviticus 14:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম নিজের হাতে থাকা অবশিষ্ট তেল নিয়ে যাকে পাক-সাফ করা হবে, ঐ ব্যক্তির মাথায় দেবে এবং ইমাম মাবুদের সম্মুখে তার জন্য কাফ্ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক তার হাতের অবশিষ্ট তেল শুচিকরণ প্রার্থীর মাথায় ঢালবে ও সদাপ্রভুর সামনে তার জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক আপন হস্তস্থিত অবশিষ্ট তৈল লইয়া ঐ শোধ্যমান ব্যক্তির মস্তকে দিবে, এবং যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক নিজ হস্তস্থিত অবশিষ্ট তৈল লইয়া ঐ শোধ্যমান ব্যক্তির মস্তকে দিবে, এবং যাজক সদাপ্রভুর সম্মুখে তাহার নিমিত্তে প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হাতের বাকী তেলটুকু সে লোকটির মাথায় দেবে। এইভাবে সদাপ্রভুর সামনে সে তার অশুচিতা ঢাকা দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাতের বাকী তেলটুকু সে লোকটির মাথায় দেবে। এইভাবে মাবুদের সামনে সে তার নাপাকী ঢাকা দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে পুরোহিত তার হাতের অবশিষ্ট তেল ঐ ব্যক্তির মাথায় ঢেলে দেবে এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ঐ ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটিকে শুচি করার জন্য যাজক হাতের তালুতে পড়ে থাকা বাকি তেলটুকু লোকটির মাথায় দেবে| এইভাবে যাজক প্রভুর সামনে লোকটিকে পবিত্র করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক নিজের হাতে অবস্থিত বাকি তেল নিয়ে ঐ শুচি ব্যক্তির মাথায় দেবে এবং যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে।