Leviticus 14:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম গুনাহ্-কোরবানী করবে এবং যাকে পাক-সাফ করা হবে সেই ব্যক্তির নাপাকীতার জন্য কাফ্ফারা দেবে, তারপর পোড়ানো-কোরবানীর পশু কোরবানী দিবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরে যাজক পাপার্থক বলি উৎসর্গ করবে ও অশুচিতা থেকে শুচিতা প্রত্যাশী প্রার্থীর জন্য প্রায়শ্চিত্ত করবে। এরপরে যাজক হোমবলির পশু বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক পাপার্থক বলিদান করিবে, এবং সেই শোধ্যমান ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তৎপরে হোমবলি হনন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক পাপার্থক বলিদান করিবে, এবং সেই শোধ্যমান ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তৎপরে হোমবলি বলি হনন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে লোকটিকে অশুচি অবস্থা থেকে শুচি করা হবে পুরোহিত পাপ-উৎসর্গের পশুটা উৎসর্গ করে তার অশুচিতা ঢাকা দেবে। তারপর সে পোড়ানো-উৎসর্গের পশুটা কেটে শস্য-উৎসর্গের জিনিসের সংগে সেটা বেদীর উপর উৎসর্গ করে তার অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে, আর এতে সে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে লোকটিকে নাপাক অবস্থা থেকে পাক-সাফ করা হবে ইমাম গুনাহের কোরবানীর পশুটা কোরবানী দিয়ে তার নাপাকী ঢাকা দেবে। তারপর সে পোড়ানো-কোরবানীর পশুটা জবাই করে শস্য-কোরবানীর জিনিসের সংগে সেটা কোরবানগাহের উপর কোরবানী দিয়ে তার নাপাকী ঢাকা দেবার ব্যবস্থা করবে, আর এতে সে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে পুরোহিত প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করবে এবং সেই ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করবে। তারপর সে হোমের পশু হনন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর যাজক লোকটিকে শুচি করার জন্য প্রায়শ্চিত্ত হিসাবে পাপ মোচনের নৈবেদ্যটিকে উৎসর্গ করবে| এরপর হোমবলির নৈবেদ্যর জন্য যাজক প্রাণীটিকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক পাপের বলিদান করবে এবং সেই শুচি ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করবে, তারপরে হোমবলি হত্যা করবে।