Leviticus 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কুষ্ঠরোগীর পাক-সাফ হবার দিনে তার পক্ষে এই ব্যবস্থা হবে; তাকে ইমামের কাছে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“রোগগ্রস্ত ব্যক্তির পক্ষে তার আনুষ্ঠানিক শুচিশুদ্ধ হওয়ার সময় নিয়মাবলি এই ধরনের, যখন তাকে যাজকের কাছে আনা হয়:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কুষ্ঠরোগীর শুচি হইবার দিবসে তাহার পক্ষে এই ব্যবস্থা হইবে; সে যাজকের নিকটে আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কুষ্ঠরোগীর শুচি হইবার দিবসে তাহার পক্ষে এই ব্যবস্থা হইবে; সে যাজকের নিকটে আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“খারাপ চর্মরোগ হয়েছে এমন কোন লোকের শুচি হবার দিনে এই নিয়ম পালন করতে হবে। তাকে পুরোহিতের কাছে নিয়ে যেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“খারাপ চর্মরোগ হয়েছে এমন কোন লোকের পাক-সাফ হবার দিনে এই নিয়ম পালন করতে হবে। তাকে ইমামের কাছে নিয়ে যেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চর্মরোগগ্রস্ত ব্যক্তির শুচিকরণ দিনের অনুষ্ঠান সম্পর্কে বিধি এই: রোগগ্রস্ত ব্যক্তিকে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন যে নিয়মাবলীসমূহ বলব সেগুলো আগে চর্মরোগ ছিল কিন্তু সুস্থ হয়েছে, এমন ব্যক্তিকে শুচি করার নিয়মাবলী| “যে মানুষটির কুষ্ঠ ছিল তাকে একজন যাজক অবশ্যই দেখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কুষ্ঠরোগীর শুচি হবার দিনের তার পক্ষে এই ব্যবস্থা হবে, তাকে যাজকের কাছে নিয়ে আসা হবে