Leviticus 14:22 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তার সঙ্গতি অনুসারে দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা আনবে; তার একটি গুনাহ্‌-কোরবানীর জন্য ও অন্যটি পোড়ানো-কোরবানীর জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার সংগতি অনুসারে দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক আনবে এবং পাপার্থক বলিদানার্থে একটি ও হোমবলিদানার্থে অন্যটি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপন সঙ্গতি অনুসারে দুইটী ঘুঘু কিম্বা দুইটী কপোতশাবক আনিবে; তাহার একটী পাপার্থক বলি, অন্যটী হোমবলি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপন সঙ্গতি অনুসারে দুইটি ঘুঘু কিম্বা দুইটি কপোতশাবক আনিবে; তাহার একটি পাপার্থক বলি, অন্যটি হোমবলি হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং নিজের সামর্থ্য অনুযায়ী একজোড়া ঘুঘু কিম্বা পায়রা নিয়ে আসবে। তার একটি হবে প্রায়শ্চিত্ত বলি এবং অন্যটি হবে হোমবলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সঙ্গতি অনুসারে আনবে দুটো ঘুঘু বা দুটি বাচ্চা পায়রা, যার একটি হবে পাপ মোচনের নৈবেদ্য এবং অন্যটি হবে হোমবলির নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নিজের সামর্থ্য অনুসারে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রার শাবক আনবে; তার একটি পাপের বলি, অন্যটি হোমবলি হবে।