Leviticus 14:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে যাকে পাক-সাফ করা হবে সেই ব্যক্তির জন্য ইমাম দু’টি জীবিত হালাল পাখি, এরস কাঠ, লাল রংয়ের লোম ও এসোব,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে তার শুচিকরণের জন্য যাজক দুটি জীবিত শুচি পাখি কিছু দেবদারু কাঠ, লাল রংয়ের সুতো ও এসোব আনতে আদেশ দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাজক সেই শোধ্যমান ব্যক্তির নিমিত্তে দুইটী জীবৎ শুচি পক্ষী, এরস কাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব, এই সকল লইতে আজ্ঞা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক সেই শোধ্যমান ব্যক্তির নিমিত্তে দুইটি জীবিত শুচি পক্ষী, এরস কাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তাকে শুচি করবার জন্য পুরোহিত দু’টা জ্যান্ত শুচি পাখী, কিছু এরস কাঠ, লাল রংয়ের সুতা এবং এসোব গাছের ডাল নিয়ে আসতে বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তাকে পাক-সাফ করবার জন্য ইমাম দু’টা জীবিত পাক-পবিত্র পাখী, কিছু এরস কাঠ, লাল রংয়ের সুতা এবং এসোব গাছের ডাল নিয়ে আসতে বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে পুরোহিত সেই ব্যক্তির শুদ্ধির জন্য দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাষ্ঠ, লাল সুতো এবং এসোব পল্লব সংগ্রহ করে আনার নির্দেশ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি সুস্থ হয়ে থাকলে যাজক তাকে দুটি জীবন্ত শুচি পাখী, এক খণ্ড এরস বৃক্ষের কাঠ, এক টুকরো লাল কাপড় এবং একটি এসোব গাছ আনতে আদেশ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যাজক সেই শুচি ব্যক্তির জন্যে দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব, এই সব নিতে আজ্ঞা করবে।