Leviticus 14:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ঘরের ভিতরের চারদিক ঘষা-মাজা করাবে ও তারা সেই ঘষা-মাজার ধূলা নগরের বাইরে নাপাক স্থানে ফেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বাড়ির ভিতরের দেওয়ালগুলি অবশ্যই ঘষাবে ও ঘষার উপাদানের ধুলো নগরের বাইরে অশুচি জায়গায় ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে গৃহের ভিতরের চারিদিক্‌ ঘর্ষণ করাইবে, ও তাহারা সেই ঘর্ষণের ধূলা নগরের বাহিরে অশুচি স্থানে ফেলিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে গৃহের ভিতরের চারিদিক ঘর্ষণ করাইবে, ও তাহারা সেই ঘর্ষণের ধুলা নগরের বাহিরে অশুচি স্থানে ফেলিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘরের ভিতরের সব দেয়াল চেঁছে ফেলে সেই চাঁছা অংশগুলো শহরের বাইরে কোন অশুচি জায়গায় ফেলে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘরের ভিতরের সব দেয়াল চেঁছে ফেলে সেই চাঁছা অংশগুলো শহরের বাইরে কোন নাপাক জায়গায় ফেলে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত ঐ বাড়ির ভিতরের দেওয়ালের চারিদিক ঘষে পরিস্কার করাবে এবং ঘষে তুলে ফেলা পলেস্তারা নগরের বাইরে অশুচি জায়গায় ফেলবার ব্যবস্থা করবে। তারপর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক গোটা বাড়ীটির ভেতরটা চেঁছে ফেলার আদেশ দেবে| লোকরা চেঁছে তোলা প্রলেপ শহরের বাইরের কোন অশুচি জায়গায় জমা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে গৃহের ভিতরের চারিদিক ঘর্ষণ করাবে ও তারা সেই ঘর্ষণের ধূলা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেবে।