Leviticus 14:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে পাথর উৎপাটন এবং বাড়ি ঘষা-মাজা ও লেপন করলে পর যদি পুনর্বার ছত্রাক জন্মে ঘরটিতে বিস্তৃত হয় তবে ইমাম এসে দেখবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কলুষিত পাথর ফেলে দেওয়ার, বাড়ি ঘষে পলস্তরা করার পর যদি বাড়িতে ছাতারোগ আবার দেখা যায়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে প্রস্তর উৎপাটন এবং গৃহ ঘর্ষণ ও লেপন করিলে পর যদি পুনর্ব্বার কলঙ্ক জন্মিয়া গৃহে বিস্তৃত হয়, তবে যাজক আসিয়া দেখিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে প্রস্তর উৎপাটন এবং গৃহ ঘর্ষণ ও লেপন করিলে পর যদি পুনর্বার কলঙ্ক জন্মিয়া গৃহে বিস্তৃত হয়, তবে যাজক আসিয়া দেখিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেয়ালটা থেকে পাথর খুলে ফেলে, চেঁছে, মাটি দিয়ে লেপবার পর ঘরের দেয়ালে যদি আবার ছাৎলা দেখা দেয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেয়ালটা থেকে পাথর খুলে ফেলে, চেঁছে, মাটি দিয়ে লেপবার পর ঘরের দেয়ালে যদি আবার ছাৎলা দেখা দেয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে পাথর উঠিয়ে ফেলা, বাড়ি ঘষা-মাজা ও পলেস্তারা লাগানোর পরেও যদি সেই বাড়ির দেওয়ালে আবার ছত্রাক দেখা দেয় ও বাড়াতে থাকে তাহলে পুরোহিত এসে আবার পরীক্ষা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি পুরানো প্রলেপ চেঁছে ফেলে নতুন পাথর ও প্রলেপ লাগানোর পর ঐ বাড়ীটিতে আবার ছত্রাক দেখা দেয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে পাথর তুলে ফেললে এবং গৃহ ঘর্ষণ ও লেপন করলে পর যদি আবার কলঙ্ক জন্মে গৃহে ছড়িয়ে যায়, তবে যাজক এসে দেখবে;