Leviticus 14:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ঐ ঘর পাক-পবিত্র করার জন্য দু’টি পাখি, এরস কাঠ, লাল রংয়ের লোম ও এসোব গাছের ডাল নেবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই বাড়ি পবিত্র করার জন্য যাজক দুটি পাখি, কিছু দেবদারু কাঠ, উজ্জ্বল লাল রংয়ের পাকানো সুতো ও এসোব নেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে ঐ গৃহ মুক্তপাপ করণার্থে দুইটী পক্ষী, এরসকাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে ঐ গৃহ শুচি করণার্থে দুইটি পক্ষী, এরসকাষ্ঠ, লোহিতবর্ণ লোম ও এসোব লইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘরটা শুচি করবার জন্য পুরোহিতকে দু’টা পাখী, কিছু এরস কাঠ, লাল রংয়ের সুতা এবং এসোব গাছের ডাল নিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘরটা পাক-সাফ করবার জন্য ইমামকে দু’টা পাখী, কিছু এরস কাঠ, লাল রংয়ের সুতা এবং এসোব গাছের ডাল নিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়িটি শুদ্ধ করার জন্য পুরোহিত একজোড়া পাখি, এরস কাঠ, লাল সুতো এবং এসোব পল্লব নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন বাড়ীটিকে শুচি করার জন্য যাজক অবশ্যই দুটি পাখি, এক খণ্ড এরস কাঠ, এক টুকরো লাল কাপড় এবং একটি এসোব গাছ নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে ঐ গৃহ শুচি করার জন্যে দুটি পাখি, এরসকাঠ, লাল রঙয়ের লোম ও এসোব নেবে