Leviticus 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রমেহী যখন প্রমেহ থেকে পাক-সাফ হয়, তখন সে তার পাক-সাফের জন্য সাত দিন গণনা করবে এবং নিজের কাপড় ধুয়ে নেবে ও স্রোতের পানিতে গোসল করবে; পরে পাক-সাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ক্ষরণযুক্ত মানুষ যখন শুচি হয়, সে নিজের আনুষ্ঠানিক শুচিতার জন্য সাত দিন গণনা করবে। সে তার কাপড় অবশ্যই ধোবে ও টাটকা জলে স্নান করবে, এভাবে সে শুদ্ধ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রমেহী যখন আপন প্রমেহ হইতে শুচি হয়, তখন সে আপন শুচিত্বের নিমিত্তে সাত দিন গণনা করিবে, এবং আপন বস্ত্র ধৌত করিবে, ও স্রোতোজলে স্নান করিবে; পরে শুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রমেহী যখন আপন প্রমেহ হইতে শুচি হয়, তখন সে আপন শুচিত্বের নিমিত্তে সাত দিন গণনা করিবে, এবং আপন বস্ত্র ধৌত করিবে, ও স্রোতজলে স্নান করিবে; পরে শুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন কোন লোকের স্রাব থেমে যাবে তখন থেকে শুচি হবার জন্য সাত দিন গুণে সপ্তম দিনে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে স্রোতের জলে স্নান করে ফেলতে হবে আর তখন সে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন কোন লোকের স্রাব থেমে যাবে তখন থেকে পাক-সাফ হবার জন্য সাত দিন গুণে সপ্তম দিনে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে স্রোতের পানিতে গোসল করে ফেলতে হবে আর তখন সে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রমেহরোগীর রোগ নিরাময় হলে সে শুদ্ধির জন্য সাতদিন অপেক্ষা করবে। তারপর সে তার জামা কাপড় ধুয়ে ফেলবে এবং স্রোতের জলে স্নান করে শুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন নির্গমণ হয়েছে এমন ব্যক্তি সেরে ওঠে, তখন তাকে তার শুদ্ধিকরণ সম্পূর্ণ হবার জন্য সাত দিন অপেক্ষা করতে হবে| তারপর সে তার জামা কাপড় ধোবে এবং স্রোতের জলে শরীরকে স্নান করাবে| তা হলে সে শুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রমেহী যখন নিজের প্রমেহ থেকে শুচি হয়, তখন সে নিজের শুচীত্বের জন্যে সাত দিন গুণবে এবং সে নিজের পোশাক ধোবে ও বিশুদ্ধ জলে স্নান করবে; পরে শুচি হবে।