Leviticus 15:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন পুরুষের বীর্যপাত হয় তবে সে নিজের সমস্ত শরীর পানিতে ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষের বীর্যপাত হয়, তাহলে সে তার সমস্ত শরীর জলে ধুয়ে নেবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন পুরুষের রেতঃপাত হয়, তবে সে আপনার সমস্ত শরীর জলে ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন পুরুষের রেতঃপাত হয়, তবে সে আপনার সমস্ত শরীর জলে ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন পুরুষের বীর্যপাত হলে তাকে জল দিয়ে তার গোটা দেহটা ধুয়ে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন পুরুষের বীর্যপাত হলে তাকে পানি দিয়ে তার গোটা শরীরটা ধুয়ে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তির বীর্যস্খলন হলে তাকে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন পুরুষ মানুষের বীর্যপাত ঘটে, সে তার সারা শরীর স্নানের জলে ধোবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোনো পুরুষের রেতঃপাত হয়, তবে সে নিজের সমস্ত শরীর জলে ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।