Leviticus 15:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাপাকীতার সময়ে সে যে বিছানায় শয়ন করবে, তা নাপাক হবে; ও যার উপরে বসবে, তা নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘মাসিক চলাকালীন যে কিছুর ওপরে সে শোবে, এবং বসবে সবকিছুই অশুচি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশৌচকালে সে যে কোন শয্যায় শয়ন করিবে তাহা অশুচি হইবে; ও যাহার উপরে বসিবে, তাহা অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশৌচকালে সে যে কোন শয্যায় শয়ন করিবে, তাহা অশুচি হইবে; ও যাহার উপরে বসিবে, তাহা অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময়ের মধ্যে সে যেটার উপর শোবে বা বসবে তা সবই অশুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময়ের মধ্যে সে যেটার উপর শোবে বা বসবে তা সবই নাপাক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশৌচ অবস্থায় সেই নারী কোন শয্যায় শয়ন বা উপবেশন করলে তা অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাসিক রক্তপাতের সময় সেই স্ত্রীলোক কিছুর ওপর শোবে, প্রত্যেকটি হবে অশুচি এবং সে কিছুর ওপর বসবে সেটাও হবে অশুচি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অশুচির দিনের সে যে কোনো শয্যায় শয়ন করবে, তা অশুচি হবে ও যার ওপরে বসবে, তা অশুচি হবে।