Leviticus 15:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ তার বসবার কোন আসন স্পর্শ করে, সে নিজের কাপড় ধুয়ে ফেলবে, পানিতে গোসল করবে এবং সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বসা আসবাব যে কেউ স্পর্শ করে, সে তার কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও নিজে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুদ্ধ থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ তাহার বসিবার কোন আসন স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ তাহার বসিবার কোন আসন স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোক যার উপর বসেছে তা যদি কেউ ছোঁয়, তবে তার কাপড়-চোপড় ধুয়ে তাকে জলে স্নান করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোক যার উপর বসেছে তা যদি কেউ ছোঁয়, তবে তার কাপড়-চোপড় ধুয়ে তাকে পানিতে গোসল করে ফেলতে হবে, আর সে সন্ধ্যা পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ তার আসন স্পর্শ করে তাহলে তাকে কাপড় ধুয়ে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহিলাটি কিছুর ওপর বসেছে, সেগুলি যদি কোন লোক ছোয়, সেই লোকটি অবশ্যই জামা কাপড় ধোবে ও জলে স্নান করবে কিন্তু সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ তার বসার কোনো আসন স্পর্শ করে, সে নিজের পোশাক ধোবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।