Leviticus 15:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাপাকীতার সময়ে যে পুরুষ তার সঙ্গে শয়ন করে ও তার রক্তস্রাব সেই পুরুষের শরীরে লাগে তবে সে সাত দিন নাপাক থাকবে। সে যে বিছানায় শয়ন করবে, তাও নাপাক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ ওই নারীর সঙ্গে শয়ন করে ও তার মাসিক রক্তস্রাব ওই পুরুষের দেহে লাগে, তাহলে পুরুষটি সাত দিনের জন্যে অশুদ্ধ থাকবে ও তার শয়ন করা বিছানা অশুদ্ধ বিবেচিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অশৌচকালে যে পুরুষ তাহার সহিত শয়ন করে, ও তাহার রজঃ তাহার গাত্রে লাগে, সে সাত দিবস অশুচি থাকিবে; এবং যে কোন শয্যায় সে শয়ন করিবে, তাহাও অশুচি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অশৌচকালে যে পুরুষ তাহার সহিত শয়ন করে, ও তাহার রক্তস্রাব তাহার গাত্রে লাগে, সে সাত দিবস অশুচি থাকিবে; এবং যে কোন শয্যায় সে শয়ন করিবে, তাহাও অশুচি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন পুরুষ এই রকম স্ত্রীলোককে নিয়ে শোয় এবং তার মাসিকের রক্ত তার গায়ে লাগে তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সাত দিনের মধ্যে সে যে বিছানায় শোবে তা-ও অশুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন পুরুষ এই রকম স্ত্রীলোককে নিয়ে শোয় এবং তার মাসিকের রক্ত তার গায়ে লাগে তবে সে সাত দিন পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। এই সাত দিনের মধ্যে সে যে বিছানায় শোবে তা-ও নাপাক হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশৌচ অবস্থায় সেই নারীর সঙ্গে কোন পুরুষ যদি শয়ন করে এবং তার রক্তস্রাব সেই পুরুষের গায়ে লাগে তবে সে সাতদিন অশুচি থাকবে এবং যে শয্যায় সে শোবে তাও অশুচি হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি কোন মহিলার সাথে মাসিক রক্তপাতের মধ্যেই যৌন সম্পর্ক করে, তাহলে স্ত্রীলোকটির অশুচিতা তার মধ্যে প্রবেশ করবে এবং লোকটি সাত দিন ধরে অশুচি থাকবে| লোকটি শুয়েছে এমন প্রত্যেকটি বিছানা অশুচি হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অশুচির দিনের যে পুরুষ তার সঙ্গে শয়ন করে ও তার রজঃ তার গায়ে লাগে, সে সাত দিন অশুচি থাকবে এবং যে কোনো শয্যায় সে শয়ন করবে, সেটাও অশুচি হবে।